Home Bank Jobs সমন্বিত ৭টি ব্যাংকে অফিসার নিয়োগ ২০২৫

সমন্বিত ৭টি ব্যাংকে অফিসার নিয়োগ ২০২৫

0
combined 7 bank jobs 2025
combined 7 bank jobs 2025

বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই খাতের কর্মীদের দক্ষতা, সততা ও যোগ্যতা সরাসরি প্রভাব ফেলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর। সেই লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংকের অধীনে গঠিত হয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (Bankers Selection Committee – BSC)। এটি একটি স্বতন্ত্র নিয়োগ সংস্থা, যা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও অংশগ্রহণমূলক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের দায়িত্ব পালন করে। ব্যাংকার্স সিলেকশন কমিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির প্রতিষ্ঠা ও উদ্দেশ্য

বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে শুধুমাত্র আর্থিক নীতি প্রণয়ন করেনা, বরং ব্যাংক খাতের দক্ষ জনবল নিয়োগের দিকেও ভিষণ গুরুত্ব দেয়। ২০১৩ সালে ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এর একমাত্র মূল উদ্দেশ্য হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ, দক্ষ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা। সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।

ব্যাংকের এই কমিটি মূলত রাষ্ট্রায়ত্ত ও আধা-রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমন – সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, এবং অন্যান্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের জন্য নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ ২০২৫ সালে করা হবে।

Bankers Selection Committee Bangladesh এর কাঠামো

ব্যাংকার্স সিলেকশন কমিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পরিচালিত হয়। কমিটির প্রধান থাকেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি/সিইও এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এদের সমন্বয়ে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে, যার ফলে নিয়োগ প্রক্রিয়া হয় স্বচ্ছন্যায়সঙ্গত এবং আধুনিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে BSC jobs 2025 published in prohom alo.

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের BSC কমিটির আওতায় মোট ১৪টির বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি হলোঃ

  • সোনালী ব্যাংক লিমিটেড
  • অগ্রণী ব্যাংক লিমিটেড
  • জনতা ব্যাংক লিমিটেড
  • রূপালী ব্যাংক লিমিটেড
  • বাংলাদেশ কৃষি ব্যাংক
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
  • ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB)
  • প্রবাসী কল্যাণ ব্যাংক
  • বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন

এই প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে ব্যাংকার্স সিলেকশন কমিটি পরিচালনা করে থাকে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির ভূমিকা ও গুরুত্ব

  1. স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা: দুর্নীতি বা পক্ষপাতহীনভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করা।
  2. মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ: প্রতিযোগিতামূলক পরীক্ষা ও Viva পরীক্ষার মাধ্যমে দক্ষ প্রার্থী নির্বাচন।
  3. সমন্বিত নিয়োগ পদ্ধতি: একই পরীক্ষার মাধ্যমে একাধিক ব্যাংকের জন্য প্রার্থী বাছাই করা হয়, যা সময় ও ব্যয় উভয়ই কম করে।
  4. ডিজিটাল নিয়োগ প্রক্রিয়া: সম্পূর্ণ আবেদন ও ফলাফল অনলাইনে পরিচালনা করা হয়, যা প্রার্থীদের জন্য খুবই সুবিধাজনক।
  5. দক্ষ ব্যাংকার তৈরি করা: সঠিকভাবে বাছাই করা প্রার্থীরা ভবিষ্যতে দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করে। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ কার্যক্রম

BSC মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জনবল নিয়োগ করে থাকে। প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়ঃ

  1. নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: প্রতি বছর প্রয়োজন অনুযায়ী ব্যাংকসমূহের শূন্যপদ অনুযায়ী BSC অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেমন
    ওয়েবসাইট: https://erecruitment.bb.org.bd
  2. অনলাইন আবেদনপ্রার্থীরা নির্ধারিত ফরম্যাটে অনলাইনে আবেদন করেন। এখানে আবেদন ফি জমা দিতে হয় সোনালী ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে।
  3. লিখিত ও এমসিকিউ পরীক্ষাপ্রথম ধাপে সাধারণত একটি MCQ পরীক্ষা হয়। উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে লিখিত পরীক্ষা দিয়ে থাকে।
  4. মৌখিক পরীক্ষা (Viva Voce): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ব্যাংকে চাকরির জন্য নির্বাচিত করা হয়।
  5. চূড়ান্ত ফলাফল ও নিয়োগনির্বাচিত প্রার্থীদের নাম Bankers Selection Committee Bangladesh এর ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রেরণ করা হয়। BSC Job Circular 2025 pdf download and apply online in Bangladesh.

ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষার প্রস্তুতি পরামর্শ

BSC পরীক্ষায় ভালো ফল করতে হলে কিছু প্রস্তুতির কৌশল অনুসরণ করা জরুরি। যেমনঃ

  • বাংলাইংরেজিগণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে নিয়মিত অনুশীলন করা।
  • পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করা।
  • বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক বিষয়াবলি সম্পর্কে ধারণা রাখা।
  • প্রতিদিন অন্তত ২ ঘণ্টা সময় নিয়ে নির্দিষ্ট রুটিনে পড়াশোনা করা।

ব্যাংকার্স সিলেকশন কমিটি বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি অপরিহার্য প্রতিষ্ঠান। এটি শুধুমাত্র ব্যাংকগুলোর জন্য দক্ষ জনবল নির্বাচন করে না, বরং দেশের আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বচ্ছতা, ন্যায়সংগত নিয়োগ প্রক্রিয়া এবং আধুনিক ডিজিটাল পদ্ধতির মাধ্যমে BSC বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করছে। Bankers Selection Committee job circular 2025 published in Bangladesh.

যারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য BSC পরীক্ষায় অংশগ্রহণ একটি চমৎকার সুযোগ। নিয়মিত অধ্যয়ন, সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাসই পারে একজন প্রার্থীকে সফল ব্যাংকার হতে সাহায্য করতে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সুযোগ-সুবিধা সমূহ

বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত Bankers Selection Committee (BSC) শুধু নিয়োগের কাজই করে না, বরং প্রার্থীদের জন্যও অনেক বড় বড় সুযোগ-সুবিধা ও সৃষ্টি করে। এই কমিটি ব্যাংকিং ক্যারিয়ারে আগ্রহী তরুণদের জন্য একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও আধুনিক নিয়োগ ব্যবস্থা গড়ে তুলেছে।

১. স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থা

BSC নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং পক্ষপাতহীনভাবে পরিচালিত হয়।

  • প্রার্থীদের মেধা, যোগ্যতা ও পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ব্যাংকের জন্য নিয়োগ দেওয়া হয়।
  • লিখিত, এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় মানসম্মত মূল্যায়ন করা হয়। এর ফলে প্রতিটি প্রার্থী ব্যাংকে নিয়োগ হওয়ার সমান সুযোগ পান।

২. একবার আবেদনেই একাধিক ব্যাংকে সুযোগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সবচেয়ে বড় সুবিধা হলো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক ব্যাংকে একসাথে আবেদন ও পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায়। যেমনঃ এক পরীক্ষার ফলের ভিত্তিতে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, কৃষি ইত্যাদি ব্যাংকে নিয়োগ দেওয়া। এতে সময় ও খরচ দুটোই বাঁচে। যেমন এবছরও সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে এই কমিটি।

৩. ডিজিটাল আবেদন ও ফলাফল ব্যবস্থা

Bankers Selection Committee এর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হয়।

  • আবেদন থেকে শুরু করে ফি জমা দেওয়া
  • প্রবেশপত্র ডাউনলোড করা
  • ফলাফল প্রকাশ করা সব কিছুই ওয়েবসাইটের মাধ্যমে হয়।

এতে প্রার্থীরা সহজেই ঘরে বসে সব কাজ সম্পন্ন করতে পারেন।

৪. সময় ও খরচ সাশ্রয়

একই পরীক্ষার মাধ্যমে একাধিক ব্যাংকে নিয়োগের সুযোগ থাকায় প্রার্থীদের আলাদা আলাদা করে ফি প্রদান, পরীক্ষা দেওয়া ও সময় ব্যয় করতে হয় না। এতে শিক্ষার্থীদের আর্থিক চাপ অনেক কমে যায়। Bank job circular 2025 pdf download and apply online in Bangldesh.

৫. মেধা যাচাইয়ের আধুনিক পদ্ধতি

BSC পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে হয়ে থাকে। এখানে কম্পিউটারাইজড সিস্টেমে নিয়োগ পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। ফলে মানবিক ভুল বা অনিয়মের সম্ভাবনা থাকে না। যা নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে।

৬. ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ

BSC-এর মাধ্যমে নিয়োগ পাওয়া মানে রাষ্ট্রায়ত্ত বা বিশেষায়িত ব্যাংকের স্থায়ী চাকরি পাওয়া।
আর এই ব্যাংকগুলোতে রয়েছে —

  • আকর্ষণীয় বেতন কাঠামো,
  • চাকরির স্থায়িত্ব,
  • পদোন্নতির সুযোগ,
  • পেনশন সুবিধা ও অন্যান্য ভাতা।

তাই BSC এর মাধ্যমে নিয়োগ পাওয়া মানে হলে একটি স্থিতিশীল ও সম্মানজনক ক্যারিয়ার পাওয়া।

৭. স্বচ্ছ প্রতিযোগিতার পরিবেশ

ব্যাংকের নিয়োগ পরীক্ষাগুলো একই দিনে, একই মানের প্রশ্নে অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি প্রার্থী সমানভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং মেধা অনুযায়ী মূল্যায়িত হয়।

৮. ফলাফল প্রকাশে নির্ভুলতা ও দ্রুততা

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে ব্যাংক নিয়োগ পরীক্ষা থাকায় ফলাফল দ্রুত ও নির্ভুলভাবে প্রকাশ করা হয়।

  • কোনো প্রকার পক্ষপাতিত্ব ছাড়াই ফলাফল প্রকাশ হয়।
  • প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই জানতে পারেন তারা নির্বাচিত হয়েছেন কিনা।

৯. সরকারি ব্যাংকে কর্মসংস্থানের নিশ্চয়তা

ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে যারা চাকরি পান, তারা সরাসরি সরকারি বা আধা-সরকারি ব্যাংকে যোগ দেন। এতে সরকারি চাকরির সুবিধা রয়েছে। যেমন:

  • বার্ষিক ইনক্রিমেন্ট,
  • প্রভিডেন্ট ফান্ড,
  • গ্র্যাচুইটি,
  • ছুটি সুবিধা,
  • চিকিৎসা ভাতা

১০. দক্ষ ব্যাংকার তৈরির সুযোগ

নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও ব্যাংকিং কোর্সের মাধ্যমে দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে তোলে এই কমিটি। এতে তাদের পেশাগত মান উন্নত হয় এবং ভবিষ্যতে উচ্চ পদে উন্নীত হওয়ার সুযোগ তৈরি হয়।

১১. নিরাপদ ও সম্মানজনক পেশা

ব্যাংকিং খাত হলো বাংলাদেশের অন্যতম সম্মানজনক চাকরির ক্ষেত্র। BSC এর মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা সমাজে সম্মানিত অবস্থানে থাকেন এবং নিরাপদ জীবনযাপন করতে পারেন।

১২. ভবিষ্যতে পদোন্নতি ও উন্নয়নের সুযোগ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পদোন্নতির জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে কর্মকর্তারা ধাপে ধাপে উচ্চপদে উন্নীত হতে পারেন। যেমন:- সিনিয়র অফিসার, এক্সিকিউটিভ অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার প্রভৃতি।

পরিশেষে বলা যায়,ব্যাংকার্স সিলেকশন কমিটি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের একটি সুবর্ণ দরজা খুলে দিয়েছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, অনলাইন আবেদন ব্যবস্থা, একাধিক ব্যাংকে একসাথে সুযোগ সব মিলিয়ে এটি দেশের অন্যতম আধুনিক ও কার্যকর নিয়োগ ব্যবস্থা।

যারা ব্যাংকিং ক্যারিয়ার গঠনে আগ্রহী, তাদের জন্য BSC হলো একটি বিশ্বাসযোগ্য ও সম্মানজনক পথ সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস থাকলে, এই কমিটির মাধ্যমে ব্যাংকিং খাতে সফল ক্যারিয়ার গড়া সম্পূর্ণ সম্ভব।

নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য    

প্রতিষ্ঠানের নামব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC)
প্রতিষ্ঠানের ধরনবাংলাদেশ ব্যাংক দ্বারা পরিচালিত সংগঠন
ওয়েবসাইটhttps://erecruitment.bb.org.bd
অফিসের ঠিকানামূল ভবন, মতিঝিল, ঢাকা-১০০০।

নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা

নংপদের নামপদের সংখ্যা
অফিসার (ক্যাশ)
৭টি ব্যাংকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোতে কত জন করে নিয়োগ করা হবে নিম্নে তা দেওয়া হলো:
১. সোনালী ব্যাংক পিএসসি – ১৪
২. অগ্রণী ব্যাংক পিএলসি – ৩০০
৩. রূপালী ব্যাংক পিএলসি – ২০০
৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক – ৪১
৫. বেসিক ব্যাংক লিমিটেড – ৪৮
৬. বাংলাদেশ কৃষি ব্যাংক – ১৬২
৭. প্রবাসীকল্যাণ ব্যাংক – ১৭
৮৫২

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

প্রতিষ্ঠানের নামব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC)
বিজ্ঞপ্তি সোর্সপ্রথম আলো ০৯ নভেম্বর২০২৫ ইং
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০৬ নভেম্বর২০২৫ ইং
নিয়োগের স্থানসারা বাংলাদেশ
জবের ধরনস্থায়ী
পদের ক্যটাগরি
শূন্যপদের সংখ্যা৮৫২
আবেদন শেষের তারিখ৭ই ডিসেম্বর ২০২৫ ইং

বয়সসীমা

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

যেভাবে আবেদন করবেন

এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যনেলে

NO COMMENTS

Exit mobile version