Home Private Jobs আড়ং এর আউটলেটে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ ২০২৫

আড়ং এর আউটলেটে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ ২০২৫

0
aarong accounts officer jobs 2025
aarong accounts officer jobs 2025

আড়ং (Aarong) হলো বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতে অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড। আড়ং প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে ব্র্যাকের উদ্যোগে। যা দেশের গ্রামীণ কারুশিল্পী ও শিল্পীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। Aarong প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিলো স্থানীয় কারুশিল্প, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী শিল্পকে বাণিজ্যিকভাবে টিকিয়ে রাখা এবং কারিগরদের জন্য একটি স্থায়ী বাজার তৈরি করা। আজ আড়ং শুধু একটি ব্র্যান্ড নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টির প্রতীক হয়ে বাংলাদেশকে সম্মানিত করছে সারা বিশ্বের কাছে। প্রতিবছরের মতো এবছরও আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে।

আড়ং-এর পণ্যসমূহ

আড়ং মূলত হস্তশিল্প ও দেশীয় উপকরণকে আধুনিকতার ছোঁয়ায় নতুনভাবে সবার কাছে উপস্থাপন করে থাকে। এর পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • দেশীয় কাপড় ও পোশাক (শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, পাঞ্জাবি, টি-শার্ট ইত্যাদি)
  • গয়না ও অলঙ্কার (রূপা, পুঁতি, মাটির গয়না)
  • হোম ডেকর ও আসবাবপত্র
  • চামড়ার পণ্য (ব্যাগ, মানিব্যাগ, জুতা)
  • হস্তশিল্প ও উপহার সামগ্রী
  • শিশুদের পোশাক ও খেলনা

আড়ং-এর বৈশিষ্ট্য

  1. গ্রামীণ অর্থনীতির উন্নয়ন – আড়ং প্রায় ৬৫,০০০ এর বেশি কারুশিল্পীর সঙ্গে কাজ করে চলেছে, যাদের অধিকাংশই শিল্পী নারী।
  2. দেশীয় ঐতিহ্য রক্ষা – জামদানি, নকশীকাঁথা, মাটির কাজসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পকে এটি আধুনিকভাবে বিশ্বের কাছে পরিচিত করছে।
  3. গুণগত মান ও সৃজনশীলতা – প্রতিটি পণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি নান্দনিক ডিজাইনের সমন্বয় করে চলেছে আড়ং।
  4. সামাজিক প্রভাব – আড়ং শুধু ব্যবসা নয়, বরং সমাজসেবামূলক কাজেও অবদান রাখে, যেমন: কারিগরদের ন্যায্য মূল্য প্রদান, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি। aarong accounts officer job circular 2025 pdf download and apply online in Bangladesh.

আড়ং শপিং: অনলাইন ও অফলাইন

আড়ং-এর শাখাগুলো রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বাংলাদেশের প্রধান শহরগুলোতে। এছাড়া রয়েছে Aarong Online Shop, যেখানে ঘরে বসেই সহজে চাইলে পণ্য অর্ডার করা যায়। বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও এখন অনলাইনের মাধ্যমে আড়ং-এর পণ্য কিনতে পারেন। aarong jobs 2025 published in bdjobs.

Aarong-এর উপস্থিতি

ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে আড়ং-এর অনেক শাখা রয়েছে। এছাড়াও অনলাইনে শপিং সুবিধা থাকায় দেশের বাইরের মানুষও সহজেই আড়ং-এর পণ্য কিনতে পারেন। আড়ং নিয়োগ ২০২৪ সালে করা হয়েছিলো।

কেন আড়ং আলাদা?

  • বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পকে আড়ং বিশ্বব্যাপী পরিচিত করেছে।
  • ফ্যাশন ও লাইফস্টাইলে মান বজায় রেখে অনন্য ডিজাইন প্রদান করে এটি।
  • নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে সরাসরি অবদান রাখে আড়ং।

আড়ং বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি শুধু একটি ব্র্যান্ড নয়, বরং গ্রামীণ শিল্প, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের প্রতীক। আড়ং আজ আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ঐতিহ্যের গর্বিত প্রতিনিধিত্ব করছে।

আড়ং-এর সুযোগ-সুবিধা সমূহ

Aarong শুধু একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতি, নারীর ক্ষমতায়ন ও দেশীয় ঐতিহ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিচে আড়ং-এর সুযোগ-সুবিধাগুলো তুলে ধরা হলোঃ

ভোক্তাদের জন্য সুযোগ-সুবিধা

  1. বৈচিত্র্যময় সংগ্রহ – এক জায়গায় পোশাক, গয়না, হোম ডেকর, চামড়াজাত পণ্যসহ সবকিছু কেনার বিশেষ সুবিধা।
  2. গুণগত মান – দেশীয় পণ্যের মান বজায় রেখে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ করে আড়ং।
  3. অনলাইন শপিং সুবিধা – ঘরে বসেই অনলাইনে পণ্য অর্ডার করার সুযোগ-সুবিধা রয়েছে।
  4. দেশীয় ও আধুনিক ডিজাইনের সমন্বয় – ঐতিহ্যবাহী জামদানি, নকশীকাঁথার মতো পণ্য আধুনিক ডিজাইনে পাওয়া যায়।
  5. উপহার সামগ্রী – যেকোনো অনুষ্ঠান বা উপলক্ষ্যে মানসম্মত উপহার সামগ্রী কেনার সুবিধা রয়েছে।

কারুশিল্পী ও উৎপাদকদের জন্য সুযোগ-সুবিধা

  1. কর্মসংস্থান – আড়ং-এর মাধ্যমে প্রায় ৬৫,০০০-এর বেশি কারিগর এর কর্মসংস্থান বা কাজের সুযোগ পাচ্ছেন।
  2. ন্যায্য মূল্য – কারিগররা তাদের কাজের সঠিক মূল্য পান, যা গ্রামীণ অর্থনীতিকে খুবই সমৃদ্ধ করছে।
  3. নারীর ক্ষমতায়ন – আড়ং-এর কারিগরদের একটি বড় অংশ হলো নারী, যা গ্রামীণ নারীর আর্থিক স্বাধীনতা নিশ্চিত করছে।
  4. প্রশিক্ষণ সুবিধা – আড়ং কারিগরদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে।

সামাজিক উন্নয়নে সুবিধা

  1. ঐতিহ্য রক্ষা – দেশীয় হস্তশিল্প, জামদানি, নকশীকাঁথার মতো ঐতিহ্যকে সংরক্ষণ ও সারা বিশ্বে প্রচার করছে।
  2. সামাজিক উদ্যোগ – আড়ং-এর মুনাফা ব্র্যাকের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়, যা শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে বিরাট অবদান রাখে।
  3. টেকসই উন্নয়ন – গ্রামীণ কারুশিল্পীদের স্বাবলম্বী করে তোলার মাধ্যমে দারিদ্র্য হ্রাসে সাহায্য করছে।

সংক্ষেপে বলা যায়, আড়ং-এর সুযোগ-সুবিধা হলো মানসম্মত পণ্য, গ্রাহক সেবা, কারিগরের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখা

নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য    

প্রতিষ্ঠানের নামআড়ং (Aarong)
প্রতিষ্ঠানের ধরনবেসরকারি প্রতিষ্ঠান
টেলিফোন নাম্বার+৮৮০-২-৮৮৯১৪১৮
ইমেইলmarketing.aarong@
ওয়েবসাইটhttps://www.brac.net/enterprises
অফিসের ঠিকানাআড়ং সেন্টার. ৩৪৬ তেজগাঁও আই/এ, তেজগাঁও লিঙ্ক রোড, ঢাকা-১২০৮, বাংলাদেশ।

নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা

নংপদের নামপদের সংখ্যা
অফিসার – অ্যাকাউন্টস (আড়ং আউটলেট)অনির্ধারিত

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

প্রতিষ্ঠানের নামআড়ং (Aarong)
বিজ্ঞপ্তি সোর্সবিডি জবস ২৭ আগষ্ট ২০২৫ ইং
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৭ আগষ্ট ২০২৫ ইং
নিয়োগের স্থানসারা বাংলাদেশ
জবের ধরনস্থায়ী
পদের ক্যটাগরি
শূন্যপদের সংখ্যাঅনির্ধারিত
আবেদন শুরুর তারিখ২৭ আগষ্ট ২০২৫ ইং
আবেদন শেষের তারিখ৩১ আগষ্ট ২০২৫ ইং

বয়সসীমা

আবেদনকারীর বয়স উল্লেখিত নেই।

যেভাবে আবেদন করবেন

এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যনেলে

NO COMMENTS

Exit mobile version