বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি হলো একটি। এটি ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর মাসে তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকটি দেশব্যাপী ২২৫টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট এবং ২২৫টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে। আল আরাফাহ ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশ করা হয়েছে।
গত ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, এই ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল ৫১,৫৩০ কোটি টাকা এবং বিনিয়োগের পরিমাণ ৪৬,৫৬১ কোটি টাকা। বর্তমানে এর গ্রাহক সংখ্যা প্রায় ৩৬ লাখ, যার মধ্যে ২ লাখ ৫ হাজারেরও বেশি বিনিয়োগ গ্রাহক রয়েছেন। এআইবিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই দেশের প্রধান রপ্তানি খাত, বিশেষ করে আমাদের দেশ তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এছাড়া, বিভিন্ন শিল্প-কারখানা, কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, পাটকল, নৌ ও সড়ক পরিবহন, কোল্ড স্টোরেজ এবং অটো রাইস মিলসহ বিভিন্ন খাতে ব্যাংকটি অর্থায়ন করছে। Al arafah islami bank job circular 2025 pdf download and apply online in Bangladesh.
নারী ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে, ব্যাংকটি পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ২,৭৫০টি গ্রামের ৬১,০৫৮ জন নারীকে বিনিয়োগ সুবিধা প্রদান করে স্বাবলম্বী হতে সহায়তা করেছে। এছাড়াও, মোবাইল ফাইন্যান্স সেবা ‘ইসলামিক ওয়ালেট’ এবং অনলাইন অ্যাপ ‘আই ব্যাংকিং’ এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করছে।
২০২৩ সালের ১৫ নভেম্বর, বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’ করার অনুমোদন প্রদান করে। Aibl job circular 2025 pdf download and apply online in Bangladesh.
Al-Arafah Islami Bank PLC আধুনিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা নিশ্চিত করে গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ২০২৪ সালের শেষে, ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭,৭৩৫ কোটি টাকায়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তার সেবা, আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির সুযোগ-সুবিধা সমূহ
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন আধুনিক ও ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকিং সুবিধা প্রদান করে। তাদের প্রধান সুযোগ-সুবিধাগুলো হলো:
১. ডিপোজিট ও সঞ্চয় পরিকল্পনা:
- মুদারাবা সঞ্চয়ী হিসাব (Savings Account)
- মুদারাবা টার্ম ডিপোজিট (Fixed Deposit)
- মুদারাবা মাসিক মুনাফা স্কিম
- মুদারাবা মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম
- মুদারাবা ছাত্র সঞ্চয় হিসাব
- মুদারাবা পেনশন স্কিম
- হজ্ব ওমরাহ সঞ্চয় স্কিম
২. বিনিয়োগ সুবিধা:
- ব্যবসায়িক ও শিল্পখাতে অর্থায়ন করা।
- শরিয়াহ্ ভিত্তিক গৃহ নির্মাণ বিনিয়োগ সুবিধা দেওয়া।
- শিক্ষা বিনিয়োগ (শিক্ষার্থীদের জন্য বিশেষ বিনিয়োগ সুবিধা)।
- গাড়ি বিনিয়োগ (অটো ফাইন্যান্সিং) করা।
- কৃষি বিনিয়োগ ও এসএমই বিনিয়োগ সুবিধা দেওয়া।
৩. ডিজিটাল ব্যাংকিং সুবিধা:
- আই-ব্যাংকিং (iBanking) – অনলাইন লেনদেন ও ব্যালেন্স চেকিং করার সুবিধা।
- ইসলামিক ওয়ালেট (Islamic Wallet) – মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করা।
- ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপ সাপোর্ট দেওয়া।
- ফাস্ট ট্র্যাক এটিএম ও কার্ড সার্ভিস করা।
৪. রেমিট্যান্স ও প্রবাসী সেবা:
- বিশ্বব্যাপী রেমিট্যান্স গ্রহণ ও পাঠানোর বিশেষ সুবিধা।
- প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ আমানত ও বিনিয়োগ সেবা দেওয়া।
- অনলাইন রেমিট্যান্স ট্র্যাকিং সিস্টেম পরিচালনা।
৫. সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প:
- নারী উদ্যোক্তা সহায়তা প্রকল্প পরিচালনা।
- শিক্ষা ও বৃত্তি প্রদান করা।
- স্বাস্থ্যসেবা ও আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম পরিচালনা করা।
৬. অন্যান্য সুবিধা:
- ডেবিট ও ক্রেডিট কার্ড পরিষেবা প্রদান করা।
- ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) ও BEFTN সুবিধা দেওয়া।
- অনলাইন ইউটিলিটি বিল পেমেন্ট করা।
- হজ্ব ও ওমরাহ সংক্রান্ত বিশেষ ব্যাংকিং সুবিধা দেওয়া।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকিং পরিচালনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটিয়ে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সুবিধা প্রদান করছে।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য
| প্রতিষ্ঠানের নাম | আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি |
| প্রতিষ্ঠানের ধরন | বেসরকারি ব্যাংক |
| টেলিফোন নাম্বার | 16434, +88-02-44850005 |
| ফ্যাক্স | +88-02-44850066 |
| ওয়েব এড্রেস | https://www.aibl.com.bd/ |
| ইমেইল | info@aibl.com.bd |
| ঠিকানা | আল-আরাফাহ টাওয়ার, ৬৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০। |
নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা
| নং | পদের নাম | পদের সংখ্যা |
| ১ | ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও এক্সিকিউটিভ অফিসার | অনির্ধারিত |
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
| প্রতিষ্ঠানের নাম | আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি (এআইবিএল) |
| বিজ্ঞপ্তি সোর্স | বিডি জবস ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ইং |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ইং |
| নিয়োগের স্থান | সারা বাংলাদেশ |
| জবের ধরন | স্থায়ী |
| পদের ক্যটাগরি | ১ |
| শূন্যপদের সংখ্যা | অনির্ধারিত |
| আবেদন শুরুর তারিখ | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ইং |
| শারীরিক পরীক্ষার তারিখ | ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং |
বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন। বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে
















