Home Govt Jobs বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক নিয়োগ ২০২৫

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক নিয়োগ ২০২৫

0
bwdb jobs 2025
bwdb jobs 2025

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হলো এমন একটি রাষ্ট্রীয় প্রকৌশল সংস্থা, যা দেশের ভূ-পৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়নে কাজ করে থাকে। এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে এবং এর সদর দপ্তর ঢাকা শহরে অবস্থিত। প্রত্যেক বছরের মতো এবছরও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে।  

পাউবো এর ইতিহাস

Bangladesh Water Development Board এর সূচনা হয়েছিল ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তানের পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (East Pakistan Water and Power Development Authority, EPWPDA)-এর পানি উইং হিসেবে। পরবর্তীতে ১৯৭২ সালে স্বাধীনতার পর পানি উন্নয়ন বোর্ডকে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে পুনর্গঠন করা হয়। bangladesh water development board job circular 2025 pdf download and apply online in Bangladesh.

Bangladesh Water Development Board এর ভিশন ও মিশন

ভিশন: Bangladesh Water Development Board  এর ভিশন হলো অংশীদারিত্বমূলক পানি ব্যবস্থাপনায় টেকসই উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা।

মিশন: BWDB দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় বন্যা নিয়ন্ত্রণ, সেচ উন্নয়ন, নদী ও অববাহিকা রক্ষণাবেক্ষণ, লবণাক্ততা প্রশমন, সমন্বিত উপকূলীয় ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখে এবং এটি হলো তার মিশন। bwdb job circular 2025 pubished in prothom alo,

BWDB এর প্রধান কার্যাবলী

কাঠামোগত কার্যক্রম:

  • নদী, অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন করা।
  • বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ব্যবস্থা পরিচালনা করা।
  • বাঁধ, ব্যারেজ, রেগুলেটর, জলাধার নির্মাণ করা।
  • নদী ভাঙ্গন রোধ, ভূমি পুনরুদ্ধার এবং মোহনা নিয়ন্ত্রণ করা।
  • লবণাক্ততা প্রতিরোধ ও উপকূলবর্তী বাঁধ নির্মাণ করা।

অ-কাঠামোগত ও সহায়তামূলক কার্যক্রম:

  • বন্যা ও খরা পূর্বাভাস ও সতর্কীকরণ করা।
  • পানি বিজ্ঞান সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ করা।
  • পানি সম্পর্কিত গবেষণা ও প্রকল্পগুলোর ফল তুলে ধরা।
  • জনগণকে যুক্ত করে প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।

বিডাব্লিউডিবি এর উল্লেখযোগ্য কার্যক্রম ও ভূমিকা

  • বিডাব্লিউডিবি নির্ধারিত সময়ের আগে বন্যার পূর্বাভাস ও সতর্কতা প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • চর উন্নয়ন ও পুনর্বাসন সংক্রান্ত “Char Development and Settlement Project”-এ পাউবো মূল ভূমিকা পালন করে থাকে।
  • ডিজিটালাইজেশনের মাধ্যমে ই-টেন্ডারিং, কর্মী ব্যবস্থাপনা, হিসাব-নিকাশ এবং গণ পরিবেশন ব্যবস্থায় আধুনিকীকরণ করা হয়েছে।
  • বড় প্রকল্প যেমন গঙ্গা ব্যারেজ, উপকূলীয় প্রকল্প, ও সমস্ত উন্নয়ন উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেশের পানি সম্পদ ব্যবস্থাপক প্রধান সংস্থা, যা বন্যা নিয়ন্ত্রণ থেকে সেচ, নদী রক্ষা, উপকূলীয় ব্যবস্থাপনা, ডিজিটালাইজেশন এবং পরিবেশ সুরক্ষা অর্থাৎ সবক্ষেত্রে অবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে। এই BWDB এক ‘আইকন’ হিসেবে দেশের জলবায়ু ও পরিবেশ-জনিত চ্যালেঞ্জ মোকাবিলায় অবিচল ভূমিকা পালন করে আসছে ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুযোগ-সুবিধা সমূহ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুযোগ-সুবিধা সমূহ নিচে দেওয়া হলো—

১. বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন

  • দেশের নদী ও খাল-নালার মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ণ করা।
  • বন্যা থেকে সুরক্ষা প্রদানের জন্য বাঁধ, সুইসগেট, ফ্লাড শেল্টার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা।

২. সেচ সুবিধা

  • কৃষিজমিতে সেচ সরবরাহের জন্য সেচ প্রকল্প পরিচালনা করা।
  • ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এদের কাজ।

৩. নদী খনন ও রক্ষণাবেক্ষণ

  • নাব্যতা ফিরিয়ে আনার জন্য নদী, খাল ও জলাধার খনন করা।
  • নদী ভাঙন প্রতিরোধক কাঠামো নির্মাণ করা।

৪. উপকূলীয় সুরক্ষা

  • জোয়ার-ভাটা ও লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য পোল্ডার, বাঁধ ও গেট স্থাপন করা।
  • উপকূলীয় বন্যা প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করা।

৫. পানি সম্পদ ব্যবস্থাপনা ও গবেষণা

  • পানি ব্যবহারের জন্য পরিকল্পনা, নীতি নির্ধারণ ও বাস্তবায়ন করা।
  • জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় গবেষণা ও প্রকল্প গ্রহণ করা।

৬. নগর ও গ্রামীণ পানি নিষ্কাশন

  • শহর ও গ্রামীণ অঞ্চলে পানি জমে থাকা রোধে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ণ করা।

৭. জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ

  • জলাভূমি ও প্রাকৃতিক পানি প্রবাহ রক্ষা করা।
  • পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

৮. কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন

  • পানি ব্যবস্থাপনা প্রকল্পে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
  • কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সাধন করা।

নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য    

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
প্রতিষ্ঠানের ধরনসরকারি প্রতিষ্ঠান
টেলিফোন নাম্বার+880-2-9576655
ফ্যাক্স+880-2-9564763
ইমেইলdg@bwdb.gov.bd
ওয়েবসাইটwww.bwdb.gov.bd
অফিসের ঠিকানাবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন, ডাকঘর: মতিঝিল সি/এ
ঢাকা-১০০০, বাংলাদেশ।

নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা

নংপদের নামপদের সংখ্যা
অফিস সহায়ক২৮৪

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
বিজ্ঞপ্তি সোর্সপ্রথম আলো ১০ আগষ্ট ২০২৫ ইং
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১০ আগষ্ট ২০২৫ ইং
নিয়োগের স্থানসারা বাংলাদেশ
জবের ধরনস্থায়ী
পদের ক্যটাগরি
শূন্যপদের সংখ্যা২৮৪
আবেদন শুরুর তারিখ১০ আগষ্ট ২০২৫ ইং
আবেদন শেষের তারিখ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন

এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।

বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যনেলে

NO COMMENTS

Exit mobile version