ব্যাংক এশিয়া পিএলসিতে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকলে নিয়োগ

0

ব্যাংক এশিয়া পিএলসি (Bank Asia PLC) হলো বাংলাদেশের একটি তৃতীয় প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা ২৮ সেপ্টেম্বর ১৯৯৯ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং ২৭ নভেম্বর ১৯৯৯ সালে তাদের কার্যক্রম শুরু করে। এই ব্যাংকটি আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। ​ ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।

Bank Asia PLC এর ইতিহাস ও উন্নয়ন

ব্যাংক এশিয়া তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে বিদেশি ব্যাংকগুলোর শাখা অধিগ্রহণের মাধ্যমে, যেমন Bank of Nova Scotia এবং Muslim Commercial Bank Limited। ২০০১ সালে, ব্যাংকটি Scotiabank-এর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করে। ব্যাংক এশিয়া নিয়োগ ২০২৪ সালে করেছিল।

২০০৮ সালে, এই ব্যাংক এশিয়া ইসলামী ব্যাংকিং সেবা চালু করে এবং বর্তমানে ঢাকায় ৩টি, চট্টগ্রামে ১টি ও সিলেটে ১টি ইসলামী ব্যাংকিং উইন্ডো পরিচালনা করছে এই ব্যাংক এশিয়া।  

ব্যাংক এশিয়া পিএলসির সেবা ও কার্যক্রম

ব্যাংক এশিয়া পিএলসি বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে:​

  • রিটেইল ব্যাংকিং: সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট, নারী ও পেনশন স্কিম ডিপোজিট প্রদান করা।
  • ভোক্তা ঋণ: হোম লোন, অটো লোন, পেশাজীবীদের জন্য ঋণ, শিক্ষার্থীদের জন্য ঋণ, সিনিয়র সিটিজেন সাপোর্ট লোন দেওয়া।
  • ক্রেডিট ও প্রিপেইড কার্ড: বিভিন্ন ধরনের কার্ড সেবা দেওয়া।
  • এজেন্ট ব্যাংকিং: গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা সম্প্রসারণ করা।
  • ইসলামী ব্যাংকিং: শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা পরিচালনা।
  • মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং: Bank Asia Smart App-এর মাধ্যমে সহজ ব্যাংকিং সুবিধা দেওয়া।
  • বিদেশি রেমিট্যান্স ও ট্রেজারি সেবা: বৈদেশিক মুদ্রা লেনদেন ও বিনিয়োগ সেবা দেওয়া। ​

ব্যাংক এশিয়ার শাখা ও অবকাঠামো

২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ব্যাংক এশিয়ার রয়েছে:​

  • ১২৯টি শাখা (এর মধ্যে ৪টি SME/Agri শাখা ও ৪টি SME সার্ভিস সেন্টার)।
  • ৫টি ইসলামী ব্যাংকিং উইন্ডো।
  • ২০১টি নিজস্ব এটিএম বুথ এবং ৮,৫২৩টি শেয়ার্ড এটিএম।
  • ২,৬০০+ কর্মী।

Bank Asia PLC এর পরিচালনা পর্ষদ ও নেতৃত্ব

  • চেয়ারম্যান: ব্যাংক এশিয়া পিএলসির চেয়ারম্যান হলো রোমো রউফ চৌধুরী, যিনি Rangs Group-এর চেয়ারম্যান।
  • ব্যবস্থাপনা পরিচালক ও সিইও: সোহাইল আর কে হোসেন, যিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা সিইও পদের দায়িত্ব গ্রহণ করেন।

ব্যাংক এশিয়া পিএলসির পুরস্কার প্রাপ্তি ও স্বীকৃতি অর্জন

  • ২০১৬ সালে কর্পোরেট গভর্ন্যান্স ডিসক্লোজারস কর্তৃক তৃতীয় পুরস্কার প্রাপ্তি।
  • ২০২০ সালে বাংলাদেশ কপিরাইট বোর্ড থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন অ্যাওয়ার্ড পাওয়া । ​bank asia job circular 2025 pdf download and apply online in Bangladesh.

Bank Asia এর ডিজিটাল ব্যাংকিং ও উদ্ভাবন

ব্যাংক এশিয়া গ্রাহকদের মোবাইল ও ট্যাবলেটের মাধ্যমে সহজে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য “Bank Asia Smart App” চালু করেছে। ​bank asia plc job circular 2025 pdf download and apply online in Bangladesh.

ব্যাংক এশিয়ার সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রসারণ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে খুব সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। এছাড়াও, এই ব্যাংকটি স্কুল ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা দিবস পালন এবং নারী কৃষকদের ঋণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। ​bank asia plc jobs 2024 published in bdjobs/

ব্যাংক এশিয়া পিএলসির সুযোগ-সুবিধা সমূহ

ব্যাংক এশিয়া পিএলসি (Bank Asia PLC) তার গ্রাহক, কর্মী এবং বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। নিচে তা বিভাগভিত্তিকভাবে তুলে ধরা হলো:

বৈচিত্র্যময় ব্যাংকিং সেবা

  • সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট: ব্যক্তিগত ও ব্যবসায়িক লেনদেনের জন্য সহজ হিসাব পরিচালনা।
  • এফডিআর ও ডিপোজিট স্কিম: উচ্চ মুনাফার জন্য সঞ্চয় স্কিম ও মেয়াদি আমানত রাখা।
  • ইসলামী ব্যাংকিং সেবা: শরিয়াহ্ ভিত্তিক হিসাব ও বিনিয়োগ সুবিধা দেওয়া।

ডিজিটাল ব্যাংকিং

  • Bank Asia Smart App: অ্যাকাউন্ট ব্যালেন্স, ট্রান্সফার, ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, QR পেমেন্ট ইত্যাদি।
  • ইন্টারনেট ব্যাংকিং: ২৪/৭ লেনদেনের সুবিধা।
  • SMS USSD সেবা: ইন্টারনেট ছাড়াও মোবাইল ব্যাংকিং সেবা।

ATM সুবিধা

  • নিজস্ব ও শেয়ারড নেটওয়ার্কে হাজার হাজার ATM বুথে সেবা।
  • দিনরাত টাকা উত্তোলনের সুযোগ।

ডেবিট ও ক্রেডিট কার্ড

  • বিভিন্ন ধরনের কার্ড (Visa, Mastercard) সুবিধা, EMI ও ডিসকাউন্ট অফার।

এজেন্ট ব্যাংকিং

  • প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং সেবা গ্রহণের সুবিধা দেওয়া।
  • টাকা জমা, উত্তোলন, প্রবাসী রেমিট্যান্স সংগ্রহ, ঋণ সেবা।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য:

  • SME ঋণ: সহজ শর্তে ছোট ও মাঝারি ব্যবসায়িক ঋণ দেওয়া।
  • নারী উদ্যোক্তা ঋণ: বিশেষ ছাড়ে ঋণ সুবিধা প্রদান করা।
  • কৃষি ঋণ: কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান।

শিক্ষার্থীদের জন্য:

  • স্টুডেন্ট অ্যাকাউন্ট: কম চার্জে সহজ অ্যাক্সেস দেওয়া।
  • শিক্ষা ঋণ: উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে লোন দেওয়া।

কর্মীদের জন্য সুযোগ-সুবিধা:

  • আকর্ষণীয় বেতন ও ইনসেনটিভ প্রদান করা।
  • প্রশিক্ষণ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনা করা।
  • মেডিকেল ও স্বাস্থ্যবিমা সুবিধা প্রদান করা।
  • PF, গ্র্যাচুইটি ও পেনশন সুবিধা দেওয়া
  • কর্মস্থলে ইতিবাচক ও পেশাগত পরিবেশ তৈরী করা।

বিনিয়োগকারীদের জন্য:

  • নিয়মিত ডিভিডেন্ড প্রদান করা।
  • স্বচ্ছ আর্থিক প্রতিবেদন ও কর্পোরেট গভর্ন্যান্স পরিচালনা।
  • শেয়ারহোল্ডারদের সাথে সক্রিয় যোগাযোগ করা।

ব্যাংক এশিয়া পিএলসি আধুনিক, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য    

প্রতিষ্ঠানের নামব্যাংক এশিয়া পিএলসি
প্রতিষ্ঠানের ধরনবেসরকারী ব্যাংক
টেলিফোন নাম্বার+88-09617-001100
ইমেইলcontact.center@bankasia-bd.com
ওয়েব এড্রেসhttps://www.bankasia-bd.com/
ঠিকানাব্যাংক এশিয়া টাওয়ার, ৩২ এবং ৩৪ কাজি নজরুল ইসলাম এভেনিউ, কাওরান বাজার, ঢাকা।

নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা

নংপদের নামপদের সংখ্যা
ব্র্যাঞ্চ অপারেশনস ডিভিশন অফিসার (জেও-এসও)নির্ধারিত নয়

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

প্রতিষ্ঠানের নামব্যাংক এশিয়া পিএলসি
বিজ্ঞপ্তি সোর্সবিডি জবস ১৭ এপ্রিল, ২০২৫ ইং
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৭ এপ্রিল, ২০২৫ ইং
নিয়োগের স্থানসারা বাংলাদেশ
জবের ধরনস্থায়ী
পদের ক্যটাগরি
শূন্যপদের সংখ্যাঅনির্ধারিত
আবেদন শুরুর তারিখ১৭ এপ্রিল, ২০২৫ ইং
শারীরিক পরীক্ষার তারিখ২৭ এপ্রিল ২০২৫ ইং

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে