বসুন্ধরা গ্রুপ হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী শিল্প প্রতিষ্ঠান। প্রতিবছরের মতো বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। এটি সর্বপ্রথম ১৯৮৭ সালে আহমেদ আকবর সোবহানের নেতৃত্বে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামে আবাসন ব্যবসার মাধ্যমে প্রথম যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ৫০টিরও বেশি অঙ্গপ্রতিষ্ঠান পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে সিমেন্ট, কাগজ, টিস্যু, ইস্পাত, এলপি গ্যাস, খাদ্য ও পানীয়, শিপিং, মিডিয়া, রিয়েল এস্টেট, টেলিকমিউনিকেশন, এবং ক্রীড়া খাত।
বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব
আহমেদ আকবর সোবহান হলো বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বর্তমানে তার সন্তানরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলছেন। গত বছর বসুন্ধরা গ্রুপে নিয়োগ ২০২৪ সালে করা হয়েছিল। প্রকাশ করেছিল। সায়েম সোবহান আনভীর হলো ব্যবস্থাপনা পরিচালক, সাদাত সোবহান কো-চেয়ারম্যান, এবং সাফওয়ান ও সাফিয়াত সোবহান হলো ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।
Bashundhara Group এর ব্যবসায়িক সম্প্রসারণ ও বিনিয়োগ
বসুন্ধরা গ্রুপের ব্যবসা কেবল আবাসন খাতে সীমাবদ্ধ না থেকে বর্তমানে বিভিন্ন শিল্পখাতে বিস্তৃত হয়েছে। ১৯৯০-এর দশকে তারা সিমেন্ট, কাগজ, টিস্যু, ইস্পাত উৎপাদন, এলপি গ্যাসের বোতলজাতকরণ ও বিতরণে বিনিয়োগ করে। ২০২০ সালে তারা ১৪৩.৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করে দেশের বৃহত্তম বিটুমিন প্লান্ট স্থাপন করে এবং ২০২১ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯০৯ মিলিয়ন ডলার ব্যয়ে একটি তেল শোধনাগার নির্মাণের উদ্যোগ নেয়। ২০২২ সালে এই Bashundhara Group দেশের প্রথম স্বর্ণ শোধনাগার স্থাপনের জন্য ৫৪৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। Bashundhara Group job circular 2025 pdf download and apply online in Bangladesh.
বসুন্ধরা গ্রুপের কর্মসংস্থান ও সামাজিক দায়িত্ব
বসুন্ধরা গ্রুপে সরাসরি প্রায় ৬০,০০০ কর্মী নিয়োজিত রয়েছে এবং পরোক্ষভাবে প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তারা দেশের অন্যতম বৃহৎ রাজস্বদাতা প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে পরিচিত। এছাড়াও, বসুন্ধরা ফাউন্ডেশন ও অন্যান্য সামাজিক উদ্যোগের মাধ্যমে তারা দরিদ্র ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে। Bashundhara Group jobs 2024 published in Bd jobs.
বসুন্ধরা গ্রুপের ক্রীড়া ও মিডিয়া খাতে অবদান
বসুন্ধরা গ্রুপ ক্রীড়া খাতে খুবই উল্লেখযোগ্য অবদান রেখেছে। তাদের মালিকানাধীন ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস এবং বিপিএলের ক্রিকেট দল রংপুর রাইডার্স দেশের ক্রীড়াঙ্গনে সুপরিচিত। এছাড়াও তারা গলফ, কাবাডি, হকি ইত্যাদি খেলায় পৃষ্ঠপোষকতা করে। Bashundhara Group job circular 2024 pdf download and apply online in Bangladesh.
Bashundhara Group নিয়ে বিতর্ক ও তদন্ত
বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিতর্ক ও তদন্ত হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক তাদেরকে দুই বছর ঋণ পরিশোধে ছাড় দেয় এবং যা পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে। এছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অন্যান্য সংস্থা তাদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, রাজউকের অনুমোদন ছাড়া জমি দখলসহ বিভিন্ন অভিযোগে তদন্ত করছে। বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল।
বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের বহুমুখী ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি, এবং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে তারা দেশের উন্নয়নে অবদান রাখছে। তবে, বিভিন্ন বিতর্ক ও অভিযোগ তাদের ভাবমূর্তিতে খুবই প্রভাব ফেলেছে, যা সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
বসুন্ধরা গ্রুপের সুযোগ-সুবিধা সমূহ
বসুন্ধরা গ্রুপের মতো একটি বৃহৎ শিল্পগ্রুপ তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে, যা প্রতিষ্ঠানটির আকর্ষণীয় কর্মপরিবেশ ও কর্মী ধরে রাখার কৌশলের অংশ। নিচে বসুন্ধরা গ্রুপে কর্মরতদের জন্য সাধারণভাবে প্রদান করা সুবিধাগুলোর বিবরণ দেওয়া হলো:
আর্থিক সুযোগ-সুবিধা
- আকর্ষণীয় বেতন কাঠামো – প্রতিযোগিতামূলক বেতন যা সংশ্লিষ্ট শিল্পখাতের মান অনুযায়ী নির্ধারিত।
- বার্ষিক ইনক্রিমেন্ট ও বোনাস – কর্মদক্ষতা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি এবং উৎসব বোনাস প্রদান করা হয়।
- ভ্রমণ ভাতা – অফিসিয়াল কাজের জন্য পরিবহন সুবিধা বা পরিবহন ভাতা প্রদান করা হয়ে থাকে।
চিকিৎসা ও স্বাস্থ্যসেবা
- মেডিকেল ভাতা – কর্মী ও তার পরিবারের জন্য চিকিৎসা ব্যয়ের অংশ প্রদান করা।
- স্বাস্থ্যবীমা সুবিধা – কিছু পদে দায়িত্বপ্রাপ্তদের জন্য স্বাস্থ্যবীমা অন্তর্ভুক্ত থাকে।
- অফিসে প্রাথমিক চিকিৎসা সুবিধা – নিজস্ব মেডিকেল সেন্টার বা চুক্তিভিত্তিক ক্লিনিক ব্যবস্থা।
আবাসন ও যাতায়াত সুবিধা
- কর্মস্থলের পাশে আবাসন সুবিধা – কিছু কারখানার ক্ষেত্রে কর্মীদের জন্য হোস্টেল বা আবাসিক সুবিধা প্রদান করা।
- পিক-আপ ও ড্রপ সার্ভিস – প্রধান কার্যালয় ও কিছু কারখানায় কর্মীদের জন্য যাতায়াত ব্যবস্থা সুবিধা দেওয়া।
ছুটি ও কর্মঘণ্টা
- বাৎসরিক ছুটি, সরকারি ছুটি ও উৎসব ছুটি দেওয়া।
- মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি – আইনি নিয়ম অনুযায়ী ছুটি দেওয়া।
প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়ন
- ইন-হাউজ ও এক্সটারনাল ট্রেনিং প্রোগ্রাম – কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া।
- পদোন্নতির সুযোগ – কর্মদক্ষতা অনুযায়ী অভ্যন্তরীণ পদোন্নতি ঘটানো।
অন্যান্য সুবিধা
- সাবসিডাইজড খাবার সুবিধা – কারখানায় কর্মরতদের জন্য কম খরচে খাবার।
- ইউনিফর্ম ও সুরক্ষা সরঞ্জাম – শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য নির্ধারিত পোশাক ও নিরাপত্তা গিয়ার।
- বার্ষিক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান – কর্মীদের মনোবল ও সম্পর্ক উন্নয়নে সহায়ক।
- স্পোর্টস ক্লাব ও বিনোদন কার্যক্রম – ক্রীড়া ও অবকাশের জন্য সহযোগিতা।
বসুন্ধরা গ্রুপ তাদের কর্মীদের জন্য একটি পেশাগত ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে খুবই সচেষ্ট। কর্মীদের শারীরিক, মানসিক এবং আর্থিক সুস্থতাকে গুরুত্ব দিয়ে তারা দীর্ঘমেয়াদে দক্ষ কর্মী গড়ে তোলে। যদিও সুবিধাগুলো পদ ও বিভাগভেদে পরিবর্তিত হতে পারে, তবুও এটি বাংলাদেশের কর্পোরেট সংস্কৃতিতে একটি উদাহরণযোগ্য প্রতিষ্ঠান।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য
| প্রতিষ্ঠানের নাম | বসুন্ধরা গ্রুপ |
| প্রতিষ্ঠানের ধরন | বেসরকারি প্রতিষ্ঠান |
| টেলিফোন নাম্বার | +880 2 8432008-17, +880 2 8432196 |
| ইমেইল | info@bg.com.bd |
| ওয়েব | https://www.bashundharagroup.com/ |
| ঠিকানা | প্লট #১২৫/এ, ব্লক # এ, বসুন্ধরা আর/এ, রোড নং – ২ বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ। |
নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা
| নং | পদের নাম | পদের সংখ্যা |
| ১ | সহকারী এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ (কর্পোরেট মডার্ন ট্রেড) – টয়লেট্রিজ আইটেমস বিভাগ | নির্ধারিত নয়। |
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
| প্রতিষ্ঠানের নাম | বসুন্ধরা গ্রুপ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৭ মে ২০২৫ ইং |
| বিজ্ঞপ্তি সোর্স | বিডি জবস ২৭ মে ২০২৫ ইং |
| নিয়োগের স্থান | ঢাকা |
| জবের ধরন | স্থায়ী |
| পদের ক্যটাগরি | ১ |
| শূন্যপদের সংখ্যা | অনির্ধারিত |
| আবেদন শুরুর তারিখ | ২৭ মে ২০২৫ ইং |
| আবেদন শেষের তারিখ | ৩১ মে ২০২৫ ইং |
বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২৫ বছর হতে হবে।
যেভাবে আবেদন করবেন
এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে













