ব্র্যাক ব্যাংক পিএলসি (BRAC Bank PLC) বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা এই দেশে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SME) আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করে আসছে। ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।
BRAC Bank PLC প্রতিষ্ঠা ও উদ্দেশ্য
স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। যিনি এই ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা। উনার লক্ষ্য ছিল ব্যাংকিং সেবার বাইরে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা। এই উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় তারা উপেক্ষিত ছিলেন। ব্র্যাক ব্যাংক নিয়োগ ২০২৪ সালে করা হয়েছিল।
ব্র্যাক ব্যাংকের সেবা ও কার্যক্রম
ব্র্যাক ব্যাংক বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে:
- এসএমই ব্যাংকিং: ব্যাংকটির ঋণ পোর্টফোলিওর প্রায় অর্ধেকই এসএমই খাতে, যা দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দেয়।
- রিটেইল ও কর্পোরেট ব্যাংকিং: ব্যক্তিগত ও কর্পোরেট গ্রাহকদের জন্য বিভিন্ন সেবা দিয়ে থাকে।
- ডিজিটাল ব্যাংকিং: আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা, যেমন: ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং।
- এজেন্ট ব্যাংকিং: দূরবর্তী অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছানোর জন্য এজেন্ট নেটওয়ার্কিং।
বর্তমানে ব্যাংকটির ১৮৭টি শাখা, ৭৪টি সাব-শাখা এবং ১৯টি প্রায়োরিটি সেন্টার রয়েছে।
BRAC BANK এর মূল্যবোধ ও আন্তর্জাতিক অংশগ্রহণ
ব্র্যাক ব্যাংক “People, Planet, Profit” দর্শনে বিশ্বাসী, যা সামাজিক দায়িত্ব, পরিবেশ সচেতনতা এবং লাভজনকতা নিশ্চিত করে। এটি বাংলাদেশের একমাত্র ব্যাংক যা Global Alliance for Banking on Values (GABV)-এর সদস্য। brac bank plc job circular 2024 pdf download and apply online in Bangladesh.
ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব ও ব্যবস্থাপনা
বর্তমানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হলেন সেলিম রেজা ফারহাদ হোসেন। brac bank jobs 2025 published in Bangladesh.
BRAC Bank এর সহযোগী প্রতিষ্ঠান
ব্র্যাক ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান হল:
- বিকাশ লিমিটেড: বাংলাদেশের অন্যতম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী হলো বিকাশ।
- ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড: বিদেশে প্রবাসীদের অর্থ প্রেরণের সেবা দেওয়া।
- ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস ও স্টক ব্রোকারেজ লিমিটেড: বিনিয়োগ ও শেয়ার বাজার সেবা প্রদান করা।
ব্র্যাক ব্যাংক পিএলসির সুযোগ-সুবিধা সমূহ
ব্র্যাক ব্যাংক পিএলসি হলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য বিস্তৃত ব্যাংকিং সেবা ও সুযোগ-সুবিধা প্রদান করে। নিচে ব্যাংকটির প্রধান সুবিধাসমূহ সংক্ষেপে তুলে ধরা হলো:
১. রিটেইল ব্যাংকিং সুবিধা
- পারসোনাল লোন: ১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা, যা ১২ থেকে ৬০ মাসের মধ্যে সমান মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। গ্যারান্টর ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়।
- দিশারী লোন: শিক্ষকদের জন্য বিশেষ ঋণ সুবিধা, যেখানে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
- সঞ্চয়ী ও চলতি হিসাব: উচ্চ সুদের হারে আমানত গ্রহণ এবং চেক বই, ডেবিট কার্ড, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং সুবিধা প্রদান করা।
২. কার্ড সেবা
- ক্রেডিট কার্ড: নতুন গ্রাহকদের জন্য ২০০ বোনাস রিওয়ার্ড পয়েন্ট, ৫% পর্যন্ত ক্যাশব্যাক, এবং প্রতি ৮০ টাকা খরচে ২টি রিওয়ার্ড পয়েন্ট।
- বিশেষ সুবিধা: বছরব্যাপী Buy 1 Get 1 ফ্রি বুফে অফার, বালাকা লাউঞ্জে ফ্রি প্রবেশাধিকার, এবং বিভিন্ন রেস্টুরেন্ট ও লাইফস্টাইল ব্র্যান্ডে ছাড় পাওয়ার বিশেষ সুযোগ।
৩. ডিজিটাল ব্যাংকিং
- আস্থা অ্যাপ: ফান্ড ট্রান্সফার, একাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ ইত্যাদি সুবিধা দেওয়া।
- ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং: ২৪/৭ ব্যাংকিং সেবা, যার মাধ্যমে যেকোনো সময় লেনদেন করা যায়।
- এজেন্ট ব্যাংকিং: দূরবর্তী অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছানোর জন্য বিস্তৃত এজেন্ট নেটওয়ার্ক ব্যবস্থা পরিচালনা করা।
৪. নারী ও প্রবাসী গ্রাহকদের জন্য বিশেষ সেবা
- তারা অ্যাকাউন্ট: নারীদের জন্য উচ্চ সুদের সঞ্চয়ী হিসাব, ফ্রি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ওয়েলকাম ভাউচার, এবং স্বাস্থ্য বীমা সুবিধা।
- প্রবাসী পরিবার অ্যাকাউন্ট: প্রবাসীদের পরিবারদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা পরিচালনা, যার মাধ্যমে সহজে রেমিট্যান্স গ্রহণ ও ব্যবস্থাপনা করা যায়।
৫. প্রিমিয়াম ব্যাংকিং সুবিধা
- ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার: ব্যক্তিগত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নির্ধারিত প্রতিনিধি।
- লাক্সারিয়াস লাউঞ্জ: বিশেষ লাউঞ্জ সুবিধা পাওয়া, যেখানে গ্রাহকরা আরামদায়ক পরিবেশে ব্যাংকিং সেবা নিতে পারেন।
- ওয়ান স্টপ সার্ভিস: একই স্থানে সকল ধরণের ব্যাংকিং সেবা পাওয়ার সুবিধা ।
৬. কর্পোরেট ও এসএমই ব্যাংকিং
- এসএমই ঋণ: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন, ও স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য ঋণ সুবিধা প্রদান।
- কর্পোরেট ব্যাংকিং: বৃহৎ প্রতিষ্ঠান ও কর্পোরেট গ্রাহকদের জন্য নগদ ব্যবস্থাপনা, আমদানি-রপ্তানি, ও ট্রেড ফিন্যান্সিং সেবা প্রদান করা।
৭. প্রবাসী ব্যাংকিং
- প্রবাসী কারেন্ট অ্যাকাউন্ট: সুদবিহীন অ্যাকাউন্ট পরিচালনা, যা ২৪ ঘণ্টা এটিএম ও POS সেবা প্রদান করে।
- OBU অ্যাকাউন্ট: USD, GBP, ও EUR মুদ্রায় মেয়াদী আমানত, যার সুদের হার ৬.৩৩% থেকে ৬.৭০% পর্যন্ত দেওয়া হয়।
৮. বিস্তৃত শাখা ও সেবা নেটওয়ার্ক
- শাখা ও এটিএম: ১৯৩টি শাখা, ৪৫৭টি এসএমই ইউনিট অফিস, এবং ৩৭৫টি এটিএম বুথ রয়েছে।
- এজেন্ট ব্যাংকিং: ৪৮১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, যা দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়।
ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা সামাজিক দায়িত্ব ও টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য
| প্রতিষ্ঠানের নাম | ব্র্যাক ব্যাংক পিএলসি |
| প্রতিষ্ঠানের ধরন | বেসরকারি প্রতিষ্ঠান |
| টেলিফোন নাম্বার | +৮৮০১৬১৬৬১৬২২১ |
| ব্র্যাক ব্যাংক | enquiry@bracbank.comBRAC Bank, info@brac.net |
| ওয়েব এড্রেস | https://www.bracbank.com/en |
| ঠিকানা | ব্র্যাক সেন্টার, ৭৫ মহাখালী, ঢাকা – ১২১২। |
নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা
| নং | পদের নাম | পদের সংখ্যা |
| ১ | রিলেশনশিপ অফিসার (রেমিট্যান্স সেলস-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক) | অনির্ধারিত |
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
| প্রতিষ্ঠানের নাম | ব্র্যাক ব্যাংক পিএলসি |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৬ মে ২০২৫ ইং |
| বিজ্ঞপ্তি সোর্স | প্রথম আলো ৬ মে ২০২৫ ইং |
| নিয়োগের স্থান | সারা বাংলাদেশ |
| জবের ধরন | স্থায়ী |
| পদের ক্যটাগরি | ১ |
| শূন্যপদের সংখ্যা | অনির্ধারিত |
| আবেদন শুরুর তারিখ | ৬ মে ২০২৫ ইং |
| আবেদন শেষের তারিখ | ১৭ মে ২০২৫ ইং |
বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত সিথিলযোগ্য।
যেভাবে আবেদন করবেন
এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে














