বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (Bangladesh Rural Electrification Board বা BREB) বাংলাদেশের একটি সরকারি সংস্থা, যা এই দেশের পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এটি দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশ করেছে।
Bangladesh Rural Electrification Board প্রতিষ্ঠার পটভূমি
১৯৭৭ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়। এই বিআরইবি এর মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করা। বিআরইবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশ করা হয়েছে।
BREB এর কাজ ও দায়িত্ব
BREB-এর প্রধান কাজ এবং দায়িত্বগুলো হলো:
- গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ: পল্লী এলাকাগুলোতে বিদ্যুৎ সুবিধা সঠিকভাবে প্রদান করা।
- বিদ্যুৎ বিতরণ অবকাঠামো নির্মাণ: বিদ্যুতের খুঁটি, তার এবং সাবস্টেশনের মাধ্যমে বিদ্যুৎ বিতরণের সঠিক অবকাঠামো তৈরি করা।
- পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা: দেশের বিভিন্ন অঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতি (Palli Bidyut Samity বা PBS) গঠন করে সেগুলো পরিচালনা ও তদারকি করা।
- সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ: টেকসই এবং সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
- উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন: পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করা।
পল্লী বিদ্যুৎ সমিতি (PBS) কি?
BREB-এর অধীনে বর্তমানে ৮০টিরও বেশি পল্লী বিদ্যুৎ সমিতি বা পিবিএস রয়েছে। প্রতিটি সমিতি স্থানীয় গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিতরণ এবং গ্রাহক সেবার কাজ পরিচালনা করে। breb job circular 2025 pdf download and apply online in Bangladesh.
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য
- পল্লী অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা।
- কৃষি, শিল্প এবং সেবা খাতে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করা।
- স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
- পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো।
বিআরইবি এর অর্জন
BREB ইতোমধ্যে দেশের বেশিরভাগ পল্লী এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করতে সক্ষম হয়েছে। ২০২২ সালে বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে, যা BREB-এর একটি বড় সাফল্য। Bangladesh Rural Development Board job circular 2025 pdf download and apply online in Bangladesh.
পিবিএস এর চ্যালেঞ্জ সমূহ
BREB-এর কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন:
- দূর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এর একটি অন্যতম চ্যালেঞ্জ।
- বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষা করা।
- অবকাঠামোগত উন্নয়নে পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা।
- পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের জন্য এটি একটি অপরিহার্য সংস্থা।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সুযোগ-সুবিধা সমূহ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে, যা দেশের গ্রামীণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সুযোগ-সুবিধাগুলো নিম্নরূপ:
১. বিদ্যুৎ সংযোগ প্রদান
- গ্রামাঞ্চলে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য বিদ্যুৎ সহজলভ্য করে তোলা।
- দ্রুত সংযোগ দেওয়ার প্রক্রিয়া চালু করা।
- স্বল্প খরচে বিদ্যুৎ সংযোগের সুযোগ।
২. কৃষি ক্ষেত্রে সুবিধা
- সেচের জন্য বিশেষ বিদ্যুৎ সংযোগ প্রদান করা।
- সেচ পাম্প পরিচালনার জন্য সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করা।
- কৃষি উৎপাদন বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩. শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা
- ছোট ও মাঝারি শিল্পে বিদ্যুৎ সংযোগ প্রদান করা।
- নতুন ব্যবসা ও শিল্প কারখানার জন্য দ্রুত বিদ্যুৎ সংযোগ করা।
- শিল্প ও ব্যবসার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ দেওয়া।
৪. সাশ্রয়ী ট্যারিফ সুবিধা
- নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী বিদ্যুৎ বিল তৈরী করা।
- কৃষি, শিল্প, এবং আবাসিক ব্যবহারের জন্য আলাদা ট্যারিফ পরিকল্পনা করা।
- বিল পরিশোধের সহজ পদ্ধতি, যেমন:- মোবাইল ব্যাংকিং এবং অনলাইন পেমেন্ট করা।
৫. পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের সুবিধা
- সৌরবিদ্যুৎ সিস্টেম (Solar Home System) স্থাপন ও সম্প্রসারণ করা।
- পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি।
- গ্রিড-বহির্ভূত এলাকায় সৌরশক্তি সরবরাহ।
৬. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
- নিরবচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।
- বিদ্যুৎ বিচ্ছিন্নতার সমস্যা সমাধানের জন্য দ্রুত সেবা প্রদান করা।
৭. গ্রাহক সেবা ও সুবিধা
- পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রাহকদের জন্য ২৪/৭ সেবা প্রদান করা।
- ত্রুটি সমাধানে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা।
- বিদ্যুৎ বিল এবং সংযোগ সম্পর্কিত তথ্যের জন্য হেল্পলাইন ব্যবস্থা।
৮. শিক্ষা ও সামাজিক উন্নয়নে সহযোগিতা
- স্কুল, কলেজ, হাসপাতাল ও মসজিদে বিদ্যুৎ সংযোগের অগ্রাধিকার।
- সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নে বিদ্যুৎ সুবিধার প্রসার ঘটানো।
৯. আধুনিক প্রযুক্তি সংযোজন
- স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটারের ব্যবহার নিশ্চিত করা।
- বিদ্যুৎ সিস্টেম ডিজিটালাইজেশন করা।
- গ্রাহকদের জন্য অনলাইন সেবার প্রসার ঘটানো।
১০. অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা
- স্থানীয় অর্থনীতির উন্নয়নে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কৃষি, শিল্প এবং সেবা খাতের প্রবৃদ্ধি ঘটানো।
- কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠার সুযোগ দেওয়া।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এসব সুযোগ-সুবিধা দেশের গ্রামীণ এলাকার অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলছে। এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি বড় চালিকা শক্তি।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
| প্রতিষ্ঠানের ধরন | সরকারি প্রতিষ্ঠান |
| টেলিফোন নাম্বার | 88-02-8916424-28, 8900331, 8900335 |
| ফোন | 88-02-8900611 |
| ই-মেইল | seict@reb.gov.bd |
| ওয়েব এড্রেস | www.reb.gov.bd |
| ঠিকানা | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, হেড অফিস, নিকুঞ্জ-২, খিলখেত, ঢাকা-১২২৯ |
নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা
| নং | পদের নাম | পদের সংখ্যা |
| ১ | শিক্ষানবিশ লাইনম্যান | ৭৬৪ |
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
| বিজ্ঞপ্তি সোর্স | প্রথম আলো ২৫ জানুয়ারি, ২০২৫ ইং |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৬ জানুয়ারি, ২০২৫ ইং |
| নিয়োগের স্থান | সারা বাংলাদেশ |
| জবের ধরন | স্থায়ী |
| পদের ক্যটাগরি | ১ |
| শূন্যপদের সংখ্যা | ৭৬৪ |
| আবেদন শুরুর তারিখ | ৬ জানুয়ারি, ২০২৫ ইং |
| শারীরিক পরীক্ষার তারিখ | ২৬ জানুয়ারি ২০২৫ ইং সকাল ৯টা। |
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১৮-২১ বছরের মধ্যে হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট এ গিয়ে নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে (সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি থেকে সংগ্রহ করা যেতে পারে) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে (পূরণযোগ্য প্রবেশপত্রসহ)। আবেদন ফরম এ–ফোর সাইজের কাগজে হতে হবে। আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। সেসাথে আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্রের (মার্কশিট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়) ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি ও সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এবং আবেদনটি ৫০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের (বিজ্ঞপ্তিতে ১৩ নম্বরে উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) অনুকূলে করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে প্রেরণ করতে হবে।
পরীক্ষার সময়সূচী
শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৫, সকাল ৯টা। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।
বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে













