কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ জব সার্কুলার ২০২৩ দৈনিক সংবাদপত্র দ্য ইন্ডিপেনডেন্টে ও বিডি জবস ক্যারিয়ার থেকে পেতে প্রকাশিত হয়েছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড একটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন জ্বালানি কোম্পানি। কোম্পানির উদ্দেশ্য কয়লা পোড়ানো থেকে উৎপাদিত বিদ্যুৎ বাড়ানো। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল কবির মুরাদ।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ৫ সেপ্টেম্বর ২০১১ সালে বাংলাদেশ সরকার ১৯৯৪ কোম্পানি আইনের অধীনে কয়লা-উত্পাদিত বিদ্যুৎ বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা কমানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানিটি মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট এবং মহেশখালী পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে। এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ শুরু করেছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড
প্রতিষ্ঠা সালঃ ২০১১
সদর দপ্তরঃ ঢাকা, বাংলাদেশ
ওয়েবসাইটঃ CPGCBL
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শর্তসাপেক্ষে বাংলাদেশের নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। এমবিএ পাস, স্নাতক পাস, ডিপ্লোমা পাস, বিবিএ পাস, এইচএসসি পাস এবং এসএসসি পাস প্রার্থীরা কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে এখনই আবেদন করুন।
একটি সরকারি চাকরির ক্যারিয়ার গড়তে ইচ্ছুক এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের চাকরির সার্কুলার চিত্রটি দেখতে পারেন, আমরা চাকরির সমস্ত আপডেট বিজ্ঞপ্তি শেয়ার করছি। এছাড়াও আমাদের সাইটে পেয়ে যাবেন কিভাবে এডমিড কার্ড ডাউনলোড করবেন এবং লিখিত ও মৌখিক পরিক্ষার ফলাফল।
এই লিংকটি(http://cpgcbl.teletalk.com.bd/) হচ্ছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরির আবেদনের লিংক। এই লিংকে ক্লিক করলে আপনি একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে তিনটি লিংক আছে, যার প্রথম দুইটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং তৃতীয়টি হচ্ছে আবেদনের লিংক। আবেদনের পূর্বে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়তে নিন এবং বুঝে নিন।
বিজ্ঞপ্তিটি আগে ডাউনলোড করে ভাল করে পড়ে নিন। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শর্তসাপেক্ষে বাংলাদেশের নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে।
এই বিজ্ঞপ্তিতে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়স সীমা দেওয়া আছে। পদের সংখ্যা এখানে ছয়টি। প্রথম পাঁচটি পদের জন্য বয়স সীমা ত্রিশ বছর এবং ৬ নং পোষ্টের জন্য বয়স সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর নির্ধারণ করা হয়েছে। আপনি যে পোস্টের জন্য যোগ্য, সেই পোষ্টের জন্য আবেদন করতে পারবেন।
সংক্ষেপে সুযোগ-সুবিধা গুলো:
এখানে সিপিজিসিবিএল স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া প্রতিবছর দুইটি উৎসব ভাতা নববর্ষ ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
চাকরি ধরন:
প্রাথমিকভাবে এখানে চুক্তিভিত্তিতে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। পারফরমেন্স ভালো হলে সে ক্ষেত্রে চাকরির মেয়াদ ষাঠ বছর পর্যন্ত বাড়তে পারে।
এবার আসুন সাধারণ শর্তাবলি গুলো দেখে নেই:
১। আপনি যদি কোন সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত অথবা সরকারি মালিকানাধীন কোন কোম্পানিতে চাকরি করে থাকেন, তাহলে তাদের মাধ্যমেই আপনাকে আবেদন করতে হবে।
২। শিক্ষাজীবনে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগে পাশ করলে আবেদন করা যাবে না এবং গ্রেডিং পদ্ধতিতে পাশের ক্ষেত্রে জিপিএ-৫ এর স্কেলে ৩.৫ এবং সিজিপিএ-৪ এর স্কেলে ২.৭৫ ন্যূনতম হতে হবে।
৩। আবেদনপত্র যাচাই-বাছাই এর পরে শুধুমাত্র বিবেচিত ব্যক্তিদের কি লিখিত ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
৪। কোন ভুল তথ্য দিয়ে থাকলে বা গোপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেন পারেন।
৫। প্রার্থীর অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা সহ কম্পিউটার চালনায় পারদর্শী হইতে হবে।
এছাড়াও অন্যান্য শর্তাবলী গুলো আছে যেগুলো আপনারা দেখে নিবেন।
আবেদন প্রক্রিয়া :
আবেদনের শেষ সময়ঃ ২৭ আগস্ট ২০২৩, রাত ১১টা পর্যন্ত
আগ্রহী প্রার্থীদের কে এই লিংকে ক্লিক করে নির্ধারিত ফর্মে তথ্য প্রদান-পূর্বক অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা আগস্টের ৬ তারিখ থেকে আগস্টের ২৭ তারিখের মধ্যে।
এখানে আবেদন ফি এক হাজার টাকা বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্র গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন যেটা উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও এই প্রবেশপত্র দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও এসএমএস এর মাধ্যমে পরীক্ষার সময় ও তারিখ জানানো হবে।
এসএমএস এর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং রঙিন প্রিন্ট করে নিয়ে যাবেন।
সর্বশেষ, আবেদনপত্রে কোন ভুল তথ্য পরিবেশন করলে অথবা চাহিদাকৃত কাগজপত্র সংযোজন না করা হলে, সময়ের পরে আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে কোন ক্রমেই সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার কাগজপত্র গ্রহণ করিবেন না।
কিভাবে অনলাইনে আবেদন করেবেন ভাবছেন? তাহলে দেরি না করে এখনি ভিডিও দেখে নিন।
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যনেলে।













