জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (NHA) বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা, যা দেশের আবাসন সমস্যা সমাধানে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য কাজ করে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।
এনএইচএ এর ইতিহাস:
বাংলাদেশ সরকার শরণার্থী ও নিম্ন-আয়ের পরিবারদের আবাসন সরবরাহের জন্য হাউজিং উইং গঠন করে ১৯৭১ সালে স্বাধীনতার পর, যা পরবর্তীতে আবাসন ও বন্দোবস্ত অধিদপ্তরে রূপান্তরিত হয়। ২০০০ সালে ১৫ জুলাই ২০০১ সালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন পাসের মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৪ সালে করেছিল।
National Housing Authority এর কার্যাবলী:
- স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প বাস্তবায়ন করা।
- সরকারি জমিতে অবৈধ দখল উচ্ছেদ করে সেগুলোকে আবাসন উন্নয়নে ব্যবহার করা।
- সারা দেশে বিভিন্ন আবাসন প্রকল্প পরিচালনা ও নির্মাণ করা।
NHA এর সাম্প্রতিক কার্যক্রম এবং আইন ও নীতিমালা:
২০১৭ সালে, এনএইচএ সারা বাংলাদেশে ৩৪টি আবাসন প্রকল্প নির্মাণ করছিল এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন, ২০০০ অনুযায়ী এনএইচএ পরিচালিত হয়। এনএইচএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশ করেছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সুযোগ-সুবিধা সমূহ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (NHA) দেশের নাগরিকদের বিশেষ করে স্বল্প ও মধ্যম আয়ের জনগণের জন্য নানা ধরনের সুবিধা ও সেবা প্রদান করে থাকে। নিচে এর প্রধান সুযোগ-সুবিধাগুলো তুলে ধরা হলো:
১. স্বল্পমূল্যের আবাসন সুবিধা:
- স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাট ও প্লট বরাদ্দ করা।
- সরকারি ভর্তুকিতে গৃহনির্মাণের সুযোগ রয়েছে।
২. আবাসন প্রকল্পে অংশগ্রহণের সুযোগ:
- সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে আবাসন প্রকল্পে অংশগ্রহণ করা।
- বিভিন্ন শহরে পরিকল্পিত আবাসন এলাকা গড়ে তোলা।
৩. নিরাপদ জমি ও ফ্ল্যাট হস্তান্তর:
- হাউজিং প্রকল্পের মাধ্যমে প্রকৃত মালিকানা নিশ্চিত করা ।
- জাল কাগজপত্র বা প্রতারণার ঝুঁকি নেই। national housing authority job circular 2025 pdf download and apply online in Bangladesh.
৪. সহজ কিস্তিতে মূল্য পরিশোধ:
- দীর্ঘমেয়াদী কিস্তিতে জমি বা ফ্ল্যাটের মূল্য পরিশোধের সুব্যবস্থা।
- অনেক ক্ষেত্রেই সহজ শর্তে ব্যাংক ঋণ বা সরকারি সহায়তা পাওয়া।
৫. সারাদেশব্যাপী প্রকল্প:
- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন শহরে গৃহায়ন প্রকল্প গ্রহণ করা।
- নগর ও উপনগর এলাকায় পরিকল্পিত বসতি গড়ে তোলা। nha job circular 2024 pdf download and apply online in Bangladesh.
৬. পুনর্বাসন সুবিধা:
- বস্তিবাসী ও ভূমিহীনদের জন্য পূণবাসন প্রকল্প বাস্তবায়ন করা।
- দখলকৃত সরকারি জমি থেকে উচ্ছেদকৃতদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা নেওয়া।
৭. পরিবেশবান্ধব ও পরিকল্পিত অবকাঠামো:
- প্রকল্পসমূহে ড্রেনেজ, রাস্তা, খেলার মাঠ, মসজিদ, স্কুল ইত্যাদির সংস্থান করা।
- সবুজায়ন ও টেকসই নগর উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করা।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য
| প্রতিষ্ঠানের নাম | জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (NHA) |
| প্রতিষ্ঠানের ধরন | সরকারি প্রতিষ্ঠান |
| টেলিফোন নাম্বার | +৮৮০২২২৩৩৮২৭৬২ |
| ফ্যাক্স | +৮৮০২২২৩৩৮২৬১৮ |
| ই-মেইল | chairman@nha.gov.bd |
| ওয়েব এড্রেস | https://nha.gov.bd/ |
| ঠিকানা | ঢাকা, বাংলাদেশ। |
নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা
| নং | পদের নাম | পদের সংখ্যা |
| ১ | সহকারী স্থপতি | ১ |
| ২ | সহকারী পরিচালক | ১ |
| ৩ | সহকারী প্রকৌশলী (সিভিল) | ৫ |
| ৪ | উপসহকারী প্রকৌশলী (সিভিল) | ৬ |
| ৫ | উপসহকারী প্রকৌশলী (ই/এম) | ১ |
| ৬ | প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) | ১ |
| ৭ | বিভাগীয় হিসাবরক্ষক | ১ |
| ৮ | ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর | ৫ |
| ৯ | অডিটর | ১ |
| ১০ | ড্রাফটসম্যান | ৩ |
| ১১ | অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর | ১৭ |
| ১২ | হিসাব সহকারী | ৫ |
| ১৩ | ভার্টিকেল ট্রান্সপোর্ট অ্যাটেনডেন্ট (ভিটিএ) | ২ |
| ১৪ | জুনিয়র অডিটর | ২ |
| ১৫ | ড্রাইভার | ৩ |
| ১৬ | চেইনম্যান (শিকল বাহক) | ১ |
| ১৭ | এমএলএসএস | ১২ |
| ১৮ | গার্ড | ১৮ |
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
| প্রতিষ্ঠানের নাম | জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (NHA) |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৭ এপ্রিল ২০২৫ ইং |
| নিয়োগের স্থান | সারা বাংলাদেশ |
| জবের ধরন | স্থায়ী |
| পদের ক্যটাগরি | ১৮ |
| শূন্যপদের সংখ্যা | ৮৮ |
| আবেদন শুরুর তারিখ | ১৫ এপ্রিল ২০২৫ ইং |
| আবেদন শেষের তারিখ | ১৪ মে ২০২৫ ইং |
বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত সিথিলযোগ্য।
যেভাবে আবেদন করবেন
এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে
