পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (PGCB) হলো বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, যা এই দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করে। এটি মূলত উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ (400kV, 230kV, 132kV) সঞ্চালন এবং জাতীয় গ্রিডের মাধ্যমে সমগ্র দেশে বিদ্যুৎ বিতরণের জন্য নিয়মিত কাজ করে চলেছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশ করা হয়েছে।
Power Grid Bangladesh PLC এর ইতিহাস:
- প্রতিষ্ঠিত: এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৯৬ সালে।
- কার্যক্রম শুরু: তবে এর কার্যক্রম শুরু হয় ২০০০ সালে।
- সর্বপ্রথম এটি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (BPDB) একটি অংশ ছিল, যা পরবর্তীতে একটি আলাদা স্বাধীন কোম্পানি হিসেবে গঠিত হয়।
- বিগত ২০২২ সালে এটি পিএলসি (Public Limited Company) তে রূপান্তরিত হয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি নিয়োগ ২০২৪ সালে করেছিল।
পিজিসিবি এর প্রধান কাজসমূহ:
- জাতীয় গ্রিডের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সুষ্ঠুভাবে বিতরণ করা।
- নতুন নতুন ট্রান্সমিশন লাইন বসানো ও সাবস্টেশন নির্মাণ করা।
- গ্রিডের মান ও নির্ভরযোগ্যতা বাড়ানো।
- আন্তঃদেশীয় বিদ্যুৎ সংযোগ (যেমন: ভারত-বাংলাদেশ পাওয়ার ট্রান্সমিশন) পরিচালনা করা।
- স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন উন্নত করা।
PGCB এর জাতীয় গ্রিড:
PGCB হলো বাংলাদেশের জাতীয় গ্রিডের মালিক এবং পরিচালনাকারী প্রতিষ্ঠান। দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির সাথে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সংযোগ করা হয় এই গ্রিডের মাধ্যমে। পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসির প্রশাসনিক কাঠামো:
- পরিচালনা পর্ষদ দ্বারা এই পিজিসিবি পরিচালিত হয়।
- চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (MD) সহ উচ্চপদস্থ কর্মকর্তারা পুরো কোম্পানির নেতৃত্ব দেন। পিজিসিবি নিয়োগ ২০২৫ সালেও করা হবে।
- এটি একটি সরকার অনুমোদিত ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) দ্বারা নিবন্ধিত প্রতিষ্ঠান।
Power Grid Bangladesh PLC এর উল্লেখযোগ্য প্রকল্প:
- সাম্প্রতিক ৪০০ কেভি গ্রিড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা।
- ঢাকা সহ অন্যান্য বড় শহরগুলিতে গ্রিড অবকাঠামো আধুনিকীকরণ করা।
- বিদ্যুৎ রপ্তানি ও আমদানির জন্য আন্তঃদেশীয় ট্রান্সমিশন লাইন স্থাপন করা।
পিজিসিবির অর্থনৈতিক গুরুত্ব:
- বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা সরাসরি দেশের শিল্প, ব্যবসা ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সম্পর্কিত।
- সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উপর জোর দিচ্ছে বেশি, যেখানে PGCB-এর ভূমিকা অপরিসীম। Power Grid Bangladesh PLC job circular 2024 pdf download and apply online in Bangladesh.
Power Grid Bangladesh PLC এর স্লোগান:
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (PGCB) এর অন্যতম স্লোগান হলো “সবার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।” pgcb job circular 2025 pdf download and apply online in Bangladesh.
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সুযোগ-সুবিধা সমূহ
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (PGCB)-এর কর্মীদের জন্য থাকা প্রধান সুযোগ-সুবিধাসমূহ নিচে তুলে ধরছি:
১. চাকরির নিরাপত্তা
- সরকারি প্রতিষ্ঠানের অধীনে হওয়ায় এই প্রতিষ্ঠানে চাকরির স্থায়ীত্ব এবং নিরাপত্তা অনেক বেশি।
- কর্মীদের সরকারি নিয়ম অনুযায়ী স্থায়ী চাকরি সুবিধা প্রদান করা হয়।
২. আকর্ষণীয় বেতন কাঠামো
- সরকারি পে-স্কেল অনুযায়ী বেতন প্রদান করা।
- বার্ষিক ইনক্রিমেন্ট ও সময়মত পদোন্নতির সুযোগ সৃষ্টি করা।
৩. বোনাস ও ইনসেনটিভ
- বছরে দুটি উৎসব বোনাস (ঈদ, পূজা ইত্যাদি উপলক্ষে) দেওয়া।
- নির্ধারিত লাভের ওপর ভিত্তি করে পারফরম্যান্স বোনাস প্রদান করা।
৪. পেনশন ও অবসর সুবিধা
- অবসরোত্তর গ্র্যাচুইটি (Gratuity) সুবিধা দেওয়া।
- পেনশন বা সমমানের অবসরকালীন অর্থনৈতিক সুরক্ষা প্রদান।
৫. চিকিৎসা সুবিধা
- কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মেডিক্যাল সুযোগ-সুবিধা দেওয়া।
- নির্ধারিত হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা ব্যয় বহনের ব্যবস্থা করা।
৬. আবাসন সুবিধা
- বিভিন্ন স্থানে সরকারি কোয়ার্টার বা আবাসিক সুবিধা দেওয়া।
- কোয়ার্টার না পেলে হাউস রেন্ট অ্যালাউন্স (House Rent Allowance) এর মাধ্যমে কর্মীদের আবাসন সুবিধা দেওয়া।
৭. পরিবহন সুবিধা
- নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের জন্য অফিসিয়াল গাড়ি অথবা পরিবহন ভাতা দেওয়া।
- কর্মস্থলে পৌঁছানোর জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করা।
৮. প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়ন
- দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ তৈরী করে দেওয়া।
- উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ বা স্টাডি লিভ সুবিধা পরিচালনা করা।
৯. ছুটি সুবিধা
- বাৎসরিক ছুটি, অসুস্থতাজনিত ছুটি, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি দেওয়া।
- বিশেষ প্রয়োজনে লম্বা সময়ের জন্য নন-পেইড ছুটির বিশেষ সুবিধা।
১০. কর্ম পরিবেশ
- পেশাদার এবং সুশৃঙ্খল কর্মপরিবেশ তৈরী করা।
- কর্মীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ইতিবাচক কর্মস্থল গঠন করা।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য
| প্রতিষ্ঠানের নাম | পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (PGCB) |
| প্রতিষ্ঠানের ধরন | সরকারি প্রতিষ্ঠান |
| টেলিফোন | 02226600936, 02226600937 |
| ফ্যাক্স | 02226600925 |
| ইমেইল | info@pgcb.gov.bd |
| ওয়েব এড্রেস | https://powergrid.gov.bd/ |
| অফিসের ঠিকানা | গ্রিড ভবন, এভনিউ-৩, জহরুল ইসলাম সিটি, আফতাবনগড়, বাড্ডা, ঢাকা – ১২১২। |
নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা
| নং | পদের নাম | পদের সংখ্যা |
| ১ | জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) | ২ |
| ২ | জুনিয়র হিসাব সহকারী | ২ |
| ৩ | জুনিয়র ব্যক্তিগত সচিব | ৬ |
| ৪ | জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী | ৪ |
| ৫ | জুনিয়র নিরাপত্তা পরিদর্শক | ৪ |
| ৬ | কেয়ারটেকার | ১ |
| ৭ | অ্যাটেনডেন্ট | ৩০ |
| ৮ | নিরাপত্তা প্রহরী | ৫০ |
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
| প্রতিষ্ঠানের নাম | পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (PGCB) |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | প্রথম আলো ২৬ এপ্রিল ২০২৫ ইং |
| নিয়োগের স্থান | সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের অধীনস্ত প্রতিষ্ঠানগুলোতে। |
| জবের ধরন | স্থায়ী |
| পদের ক্যটাগরি | ৮ |
| শূন্যপদের সংখ্যা | ৯৯ |
| আবেদন শুরুর তারিখ | ২৭ এপ্রিল ২০২৫ ইং |
| আবেদন শেষের তারিখ | ২২ মে ২০২৫ ইং |
বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
যেভাবে আবেদন করবেন
এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে















