বেসরকারি উন্নয়ন সংস্থা সেতুতে জনবল নিয়োগ

0

সেতু (SETU) বাংলাদেশভিত্তিক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে  ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। সেতু সংস্থাটি দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে। এই সেতুর প্রধান কার্যালয় ঢাকার আদাবরে অবস্থিত। সেতু নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সালে প্রকাশিত হয়েছে।

সেতুর কার্যক্রম সমূহ:

সেতু এনজিও বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে উল্লেখযোগ্য:

  • ক্ষুদ্রঋণ কর্মসূচি: দারিদ্র্য বিমোচন ও জীবিকার সুযোগ বৃদ্ধির জন্য সেতু ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে থাকে, যা দরিদ্র মানুষকে নিজেদের ব্যবসা ও কর্মসংস্থানের জন্য অর্থ সরবরাহ করে থাকে।
  • শিক্ষা ও প্রশিক্ষণ: সেতু সংস্থাটি দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করে, যেমন সেলাই, হস্তশিল্প, কৃষি ও গবাদিপশু পালন ইত্যাদি।
  • স্বাস্থ্যসেবা ও সচেতনতা: SETU স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি উন্নয়নের জন্য কাজ করে। এতে মা ও শিশুর স্বাস্থ্য বিশেষভাবে গুরুত্ব পায়।
  • নারীর ক্ষমতায়ন: সেতু নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন:- উদ্যোক্তা তৈরি, নারী শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি।
  • কৃষি ও পরিবেশ উন্নয়ন: সংস্থাটি টেকসই কৃষি, কৃষকদের জন্য প্রশিক্ষণ এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখে।

SETU এর কর্মক্ষেত্র:

সেতু এনজিও বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সেতু নিয়োগ ২০২৩ সালে করা হয়েছে।

সেতু সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য:

সেতু এনজিও প্রতিনিয়ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২০২৪ সালে সংস্থাটি ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য পাঁচ ক্যাটাগরির পদে ১৬০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও সেতু এনজিও দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। setu job circular 2024 pdf download and apply online in Bagladesh.

সেতুর সুযোগ-সুবিধা সমূহ

বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু (SETU) দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। এ সংস্থার অধীনে কর্মীদের জন্য এবং সুবিধাভোগীদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। নিচে সেতুর সুযোগ-সুবিধাগুলি উল্লেখ করা হলো:

কর্মীদের জন্য সুযোগ-সুবিধা:

  1. প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন:
    • সেতুর কর্মীরা বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় খুব সহজেই অংশগ্রহণের সুযোগ পান।
    • দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
  2. বেতন ও প্রণোদনা:
    • সেতুর প্রতিযোগিতামূলক বেতন কাঠামো রয়েছে।
    • কর্মীদের জন্য প্রণোদনা এবং পারফরম্যান্স-বোনাসের সুব্যবস্থা রয়েছে।
  3. পেশাগত উন্নয়ন:
    • কর্মীরা তাদের ক্যারিয়ার উন্নয়নের সুযোগ প্রদান।
    • নিয়মিত কর্মপরিকল্পনা এবং পদোন্নতির ব্যবস্থা রয়েছে এই সেক্টরে।
  4. অতিরিক্ত সুবিধা:
    • চিকিৎসা ভাতা, ট্রান্সপোর্ট সুবিধা প্রদান করা।
    • কর্মস্থলে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশের ব্যবস্থা করা।

সুবিধাভোগীদের জন্য সুযোগ-সুবিধা:

  1. ক্ষুদ্রঋণ কর্মসূচি:
    • দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পসুদে ক্ষুদ্রঋণ প্রদান করা।
    • নতুন ব্যবসা উদ্যোগে সহায়তা প্রদান করা।
  2. স্বাস্থ্যসেবা ও সচেতনতা:
    • মা ও শিশুর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা।
    • স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর কর্মসূচি প্রদান করা।
  3. শিক্ষা ও প্রশিক্ষণ:
    • কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ, যেমন:- সেলাই, হস্তশিল্প, গবাদি পশু পালন ইত্যাদি পরিচালনা করা। setu jobs 2023 published in Bangladesh.
    • শিশুদের জন্য শিক্ষাসহায়তা দিয়ে সাহাজ্য করা।
  4. নারীর ক্ষমতায়ন:
    • এই সংস্থা নারীদের জন্য আলাদা দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে।
    • নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সহায়তা দেওয়া।
  5. কৃষি ও পরিবেশ উন্নয়ন:
    • কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তির সহায়তা দেওয়া।
    • পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বনায়ন কার্যক্রম পরিচালনা করা।
  6. দারিদ্র্য বিমোচন উদ্যোগ:
    • টেকসই জীবিকার জন্য সমন্বিত প্রকল্প গ্রহন করা।
    • প্রাকৃতিক দুর্যোগে সাহায্য ও পুনর্বাসন দেওয়া।

অন্যান্য সুবিধা:

  • সামাজিক সচেতনতা:
    গ্রামীণ ও শহরের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।
  • নেটওয়ার্কিং সুবিধা:
    জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা।

সেতু এনজিওর মূল লক্ষ্য হলো বাংলাদেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। এ লক্ষ্যে তারা আর্থিক, সামাজিক এবং স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করে। একই সঙ্গে কর্মীদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করে প্রতিষ্ঠানটি তাদের কর্মকাণ্ডে আরও দক্ষতা আনে।

নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য    

প্রতিষ্ঠানের নামসেতু
প্রতিষ্ঠানের ধরনবেসরকারি উন্নয়ন সংস্থা
টেলিফোন নাম্বার+৮৮ ০২ ৫৫০১ ০০১১
ওয়েব এড্রেসhttp://www.setu.ngo/
অফিসের ঠিকানা৭৪৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি রোড # ৮, আদাবর, ঢাকা-১২০৭, বাংলাদেশ।

নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা

নংপদের নামপদের সংখ্যা
ব্যবস্থাপক নিরীক্ষা
প্রশিক্ষক
শাখা ব্যবস্থাপক৩০
অভ্যন্তরীণ নিরীক্ষক
ফিল্ড অফিসার১২০

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

প্রতিষ্ঠানের নামসেতু
বিজ্ঞপ্তি সোর্সপ্রথম আলো ২৮ ডিসেম্বর ২০২৪ ইং
নিয়োগের স্থানসারা বাংলাদেশ
জবের ধরনস্থায়ী
পদের ক্যটাগরি
শূন্যপদের সংখ্যা১৬০
আবেদন শুরুর তারিখ২৮ ডিসেম্বর ২০২৪ ইং
আবেদন শেষের তারিখ১২ জানুয়ারি ২০২৫ ইং

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব সনদের কপিসহ মোবাইল নম্বর উল্লেখ করে স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে নির্বাহী পরিচালক, সেতু, টিঅ্যান্ডটি কলোনী রোড, কোর্টপাড়া, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যনেলে