সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি) বা SARPV হলো বাংলাদেশভিত্তিক অলাভজনক সংগঠন যা শারীরিকভাবে অক্ষম ও দুর্বল ব্যক্তিদের জন্য কাজ করে। এই এসএআরপিবি সংগঠনটি তাদের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং বিভিন্ন সামাজিক সেবা প্রদানের মাধ্যমে সমাজের প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে সহায়তা করে থাকে।
SARPV-এর লক্ষ্য ও উদ্দেশ্য
SARPV-এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো শারীরিকভাবে অক্ষম ও দুর্বল জনগোষ্ঠীর মানসিক ও শারীরিক ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করা। তাই এই লক্ষ্যে, উক্ত সংগঠনটি বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এবং মানসিক সমর্থন প্রদান করে থাকে।
SARPV-এর প্রধান কর্মসূচি ও কার্যক্রম
SARPV-এর প্রধান কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:
- সামাজিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধি: SARPV সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করে থাকে।
- স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন: SARPV শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে। তারা বিভিন্ন চিকিৎসা সেবা যেমন ফিজিওথেরাপি, কোগনিটিভ থেরাপি, ও স্পিচ থেরাপি পরিচালনা করে।
- কর্মসংস্থান সহায়তা: সংগঠনটি বিভিন্ন দক্ষতা বিকাশমূলক প্রশিক্ষণের মাধ্যমে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়তা করে থাকে।
- মানসিক স্বাস্থ্য সহায়তা: এই প্রোগ্রামের মাধ্যমে সংগঠনটি মানসিক চাপ ও অবসাদগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করে।
Social Assistance and Rehabilitation for the Physically Vulnerable এর সামাজিক প্রভাব
এসএআরপিভির কার্যক্রমের মাধ্যমে সমাজের শারীরিকভাবে দুর্বল ও অক্ষম ব্যক্তিরা আত্মবিশ্বাসী ও সামাজিকভাবে সম্পৃক্ত জীবন যাপনের সুযোগ পাচ্ছেন। SARPV-এর এই প্রচেষ্টা বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসএআরপিভি এর সুযোগ-সুবিধা সমূহ
সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি) বা SARPV-এর সুযোগ-সুবিধাগুলো মূলত শারীরিকভাবে দুর্বল, অক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনযাত্রা উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে। SARPV-এর বিভিন্ন সুবিধাগুলি নিম্নরূপ:
১. মানসিক স্বাস্থ্য সহায়তা
- কাউন্সেলিং সেবা: মানসিকভাবে চাপে থাকা বা অবসাদগ্রস্ত ব্যক্তিদের জন্য SARPV মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং দিয়ে সেবা প্রদান করে।
- সমাজের অন্তর্ভুক্তি: মানসিক সমস্যা মোকাবিলা এবং মানসিক বিকাশে এই সংস্থাটি বিভিন্ন কর্মশালা ও গ্রুপ সেশনের আয়োজন করে।
২. স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন সুবিধা
- ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন: শারীরিকভাবে অক্ষম বা চলাফেরায় সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য SARPV ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং রিহ্যাবিলিটেশন সুবিধা দেয়।
- বিশেষজ্ঞ চিকিৎসা সেবা: শারীরিক সমস্যাসমূহ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ প্রদানে SARPV বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীকে সহায়তা প্রদান করে।
- মোবাইল মেডিকেল ইউনিট: কিছু ক্ষেত্রে গ্রামাঞ্চলে ও প্রত্যন্ত এলাকায় মেডিকেল ইউনিট পাঠিয়ে সেবা প্রদান করা হয়, যাতে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা সহজেই সেবা পেতে পারেন।
৩. শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
- কারিগরি প্রশিক্ষণ: বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন দক্ষতা বিকাশমূলক প্রশিক্ষণ দেয় এই সংগঠনট। যেমন: সেলাই, কম্পিউটার প্রশিক্ষণ, হস্তশিল্প ইত্যাদি।
- শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা: শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান করে এটি।
৪ সামাজিক সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম
- সচেতনতা প্রচার কার্যক্রম: শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করে এসএআরপিভি।
- সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম: বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজিক কার্যক্রমের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্তি ও স্বীকৃতি নিশ্চিত করতে সাহায্য করে।
৫. কর্মসংস্থান সহায়তা
- উদ্যোক্তা উন্নয়ন ও মাইক্রোফিন্যান্স: যারা নিজস্ব উদ্যোগে কাজ শুরু করতে চান তাদের জন্য SARPV ক্ষুদ্রঋণ ও অর্থনৈতিক সহায়তা দিয়ে থাকে।
- নেটওয়ার্কিং ও কর্মসংস্থান সুবিধা: SARPV বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক গড়ে তুলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করে।
SARPV-এর এই সুবিধাগুলো শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের আত্মবিশ্বাসী করে তুলতে এবং তাদের সামাজিক, মানসিক ও আর্থিক স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য
| প্রতিষ্ঠানের নাম | সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি) |
| প্রতিষ্ঠানের ধরন | বেসরকারি প্রতিষ্ঠান |
| ফোন নাম্বার | +88-02-226-622-023; +88-02-226-622-024 |
| ইমেইল | shahidul@sarpv.org.bd; shahidul.sarpv@gmail.com |
| ওয়েব এড্রেস | https://sarpv.org/career/ |
| অফিসের ঠিকানা | সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল, ২৭৪/৪ (৩য় তলা), সাউথ মনিপুর (৬০ ফুট রোড), মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ। |
নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা
| নং | পদের নাম | পদের সংখ্যা |
| ১ | শাখা ব্যবস্থাপক | ১০ |
| ২ | মাঠ কর্মকর্তা | ১৫ |
| ৩ | জুনিয়র মাঠ কর্মকর্তা | ১৫ |
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
| প্রতিষ্ঠানের নাম | সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল। |
| বিজ্ঞপ্তি সোর্স | প্রথম আলো ৩ নভেম্বর ২০২৪ ইং |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৩ নভেম্বর ২০২৪ ইং |
| নিয়োগের স্থান | সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের অধীনস্ত প্রতিষ্ঠানগুলোতে। |
| জবের ধরন | স্থায়ী |
| পদের ক্যটাগরি | ৩ |
| শূন্যপদের সংখ্যা | ৪৫ |
| আবেদন শুরুর তারিখ | ৩ নভেম্বর ২০২৪ ইং |
| আবেদন শেষের তারিখ | ৩০ নভেম্বর ২০২৪ ইং |
বয়সসীমা
আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের মানবসম্পদ বিভাগ, সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচি, এসএআরপিভি কমপ্লেক্স, হোল্ডিং নম্বর–২৭৭, ভরামুহুরী, চকরিয়া পৌরসভা, চকরিয়া বরাবর লিখিত আবেদনপত্র, হালনাগাদ জীবনবৃত্তান্ত (ফোন নম্বর ও দুজন উপযুক্ত ব্যক্তির রেফারেন্সসহ), সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যনেলে













