Home Govt Jobs বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি নিয়োগ

বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি নিয়োগ

0
baf job circular 2025

বাংলাদেশ বিমানবাহিনী (BAF) বাংলাদেশের সামরিক বাহিনী গুলোর একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম শাখা, যা আকাশসীমা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে চলেছে। বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।

বিএএফ এর সংক্ষেপে পরিচিতি:

  1. প্রতিষ্ঠাকাল: ২৮ সেপ্টেম্বর ১৯৭১
  2. মূলমন্ত্র: “নিঃস্বার্থে দেশপ্রেম”
  3. সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ
  4. প্রধান: বিমান বাহিনী প্রধান (Chief of Air Staff)

প্রধান বিমান ঘাঁটি:

  • বঙ্গবন্ধু বিমান ঘাঁটি (ঢাকা)
  • জহুরুল হক বিমান ঘাঁটি (চট্টগ্রাম)
  • বাশার বিমান ঘাঁটি (ঢাকা)
  • পহাড়কাঞ্চনপুর বিমান ঘাঁটি
  • অন্যান্য বিমান ঘাঁটি

BAF এর ইতিহাস ও গঠন:

বাংলাদেশ বিমানবাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়। সেসময় ৮ নং সেক্টরে কিলো ফ্লাইট” নামে একটি ছোট দল গঠন করে মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্যে অপারেশন পরিচালনা করে। স্বাধীনতার পর পর এই বিমান বাহিনী দ্রুত সম্প্রসারিত হয় এবং বর্তমানে এটি অনেক আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী যুদ্ধবিমান দিয়ে সজ্জিত। বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ ২০২৪ সালেও করা হয়েছিল।

Bangladesh Air Force এর কাজ ও দায়িত্ব:

  • জাতীয় নিরাপত্তা: বাংলাদেশের আকাশসীমা রক্ষা করা।
  • যুদ্ধকালীন কার্যক্রম: শত্রুর বিরুদ্ধে বিমান হামলা ও দেশকে প্রতিরক্ষা করা।
  • মানবিক সহায়তা: দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধার কার্যক্রম করা।
  • শান্তিরক্ষা মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা।
  • প্রশিক্ষণ: পাইলট ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ করানো।

BD Air Force এর বিমান ও অস্ত্রসজ্জা:

বাংলাদেশ বিমানবাহিনী বর্তমানে অনেক আধুনিক যুদ্ধবিমান, হেলিকপ্টার, এবং রাডার সিস্টেম দ্বারা সজ্জিত। নিম্নে এগুলোর নাম দেওয়া হলো:

১. যুদ্ধবিমান:

  • Mig-29 (রাশিয়া)
  • F-7BG & F-7MB (চীন)
  • Yak-130 (রাশিয়া)
  • K-8W (চীন)

২. পরিবহন বিমান:

  • C-130J (যুক্তরাজ্য)
  • Antonov An-32 (ইউক্রেন)

৩. হেলিকপ্টার:

  • Mi-171 (রাশিয়া)
  • Bell 212 (যুক্তরাষ্ট্র)

৪. ড্রোন ও রাডার সিস্টেম:

  • Unmanned Aerial Vehicle (UAV)
  • আধুনিক রাডার সিস্টেম

বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমির প্রশিক্ষণ ও একাডেমি:

বাংলাদেশ বিমানবাহিনীর মূল প্রশিক্ষণ কেন্দ্র হলো বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি (BAFA), যা এদশের যশোরে অবস্থিত। এখানে ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং যুদ্ধবিমান চালনার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বিএএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:

বাংলাদেশ বিমানবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UN Peacekeeping Mission) ‍খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অংশগ্রহণকৃত দেশসমূহ হলো:

  • কঙ্গো
  • সুদান
  • মালি
  • লাইবেরিয়া
  • আইভরি কোস্ট

বাংলাদেশ বিমানবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিকীকরণ:

বাংলাদেশ বিমানবাহিনী তাদের পরিকল্পনা ফোর্স গোল ২০৩০” অনুসারে আধুনিক ও শক্তিশালী বাহিনী গঠনের জন্য উন্নত যুদ্ধবিমান, রাডার সিস্টেম, এবং ড্রোন প্রযুক্তি সংযোজন করছে। পরিকল্পিত সংযোজনটি হলো:

  • JF-17 Thunder যুদ্ধবিমান
  • Su-30 বা সমমানের যুদ্ধবিমান
  • উন্নত রাডার ও ড্রোন সিস্টেম

সংক্ষেপে বিমানবাহিনীর অবদান সমূহ জেনে নিই:

  • বাংলাদেশের আকাশসীমা রক্ষাৎ
  • জাতীয় ও আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা
  • সামরিক ও বেসামরিক বিমানের উন্নয়ন

বাংলাদেশ বিমানবাহিনী হলো দেশের গর্ব, আকাশসীমার অতন্দ্র প্রহরী!

বাংলাদেশ বিমানবাহিনীর সুযোগ-সুবিধা সমূহ

বাংলাদেশ বিমানবাহিনীর (BAF) সদস্যরা বিভিন্ন ধরনের সুবিধা ও সুযোগ পান, যা তাদের পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করে। নিচে বিমানবাহিনীর প্রধান সুবিধাগুলো দেওয়া হলো:

চাকরির সুবিধা:

  1. নিয়োগের নিরাপত্তা – সরকারি চাকরির স্থায়িত্ব ও নিশ্চিত ভবিষ্যৎ।
  2. আধুনিক প্রশিক্ষণ – দেশি ও বিদেশি উন্নত প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
  3. উচ্চশিক্ষার সুযোগ – সামরিক ও বেসামরিক উচ্চশিক্ষার জন্য বিশেষ সুবিধা রয়েছে।
  4. জাতিসংঘ শান্তিরক্ষা মিশন – জাতিসংঘ মিশনে কাজ করার মাধ্যমে উচ্চ বেতন ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি। BAF job circular 2025 pdf download and apply online in Bangladesh.
  5. প্রমোশনের সুযোগ – অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নিয়মিত পদোন্নতির সুযোগ তৈরী।

আর্থিক সুবিধা:

  1. উচ্চ বেতন কাঠামো – সরকারি বেতন কাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করে।
  2. ভাতা ও ইনসেনটিভ – বিভিন্ন ধরণের ভাতা যেমন:- রেশন ভাতা, বিমান চালনা ভাতা, বিপজ্জনক কার্যক্রম ভাতা ইত্যাদি দিয়ে থাকে।
  3. বিশেষ বোনাস – বছরে দুটি ঈদ বোনাস ও অন্যান্য উৎসব বোনাস দেওয়া।
  4. অতিরিক্ত উপার্জন – জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক আয় উপার্জন করার সুযোগ। Bangladesh Air Force job circular 2025 pdf download and apply online in Bangladesh.

বাসস্থান ও জীবনযাত্রার সুবিধা:

  1. ফ্রি বাসস্থান – সামরিক ঘাঁটিতে উন্নত মানের কোয়ার্টার সুবিধা পাওয়া।
  2. নির্দিষ্ট রেশন সুবিধা – পরিবারের জন্য সরকারি রেশন পাওয়া।
  3. বিনামূল্যে চিকিৎসা – বিমানবাহিনী হাসপাতাল ও সিএমএইচ-এ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ।
  4. সন্তানদের শিক্ষার সুযোগ – বিমানবাহিনী পাবলিক স্কুল ও কলেজে বিশেষ ছাড় ও সুযোগ সুবিধা পাওয়া।

পেশাগত উন্নয়নের সুযোগ:

  1. বিদেশি প্রশিক্ষণ ও স্কলারশিপ – উন্নত প্রশিক্ষণের জন্য সেনাকর্মীদের বিভিন্ন দেশে পাঠানো হয়। যেমন: চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, মালয়েশিয়া ইত্যাদি)
  2. প্রযুক্তিগত দক্ষতা অর্জন – উন্নত প্রযুক্তি, রাডার সিস্টেম, ও যুদ্ধবিমানের পরিচালনা শেখার সুযোগ পাওয়া।
  3. বিশেষ পদোন্নতি ও পুরস্কার – দক্ষতা ও কৃতিত্বের জন্য বিশেষ সম্মাননা এবং পুরস্কার পাওয়া।

সামাজিক ও বিনোদন সুবিধা:

  1. খেলাধুলা ও ফিটনেস সুবিধা – জিম, সুইমিং পুল, ও বিভিন্ন ক্রীড়া সুবিধা পাওয়া।
  2. বিশেষ ছুটি ও ভ্রমণের সুযোগ – বার্ষিক ছুটি, সরকারি ছুটি, এবং বিদেশ সফরের বিশেষ সুযোগ।
  3. সাংস্কৃতিক কার্যক্রম – বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ।

অবসর ও পরবর্তী সুবিধা:

  1. আকর্ষণীয় পেনশন সুবিধা – অবসর গ্রহণের পর স্থায়ী পেনশন সুবিধা ভোগ করা।
  2. আবাসন সুবিধা – সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্পে বিশেষ ডিসকাউন্টে ফ্ল্যাট ও প্লট কেনার বিশেষ সুযোগ।
  3. সিভিল সেক্টরে চাকরির সুযোগ – অবসর গ্রহণের পর সরকারি ও বেসরকারি খাতে চাকরির বিশেষ সুযোগ পাওয়া।

সংক্ষেপে বাংলাদেশ বিমানবাহিনীর সুযোগ-সুবিধা:

  • নিরাপদ ও সম্মানজনক সরকারি চাকরি
  • উন্নত প্রশিক্ষণ ও ক্যারিয়ার গ্রোথ
  • আকর্ষণীয় বেতন ও বিভিন্ন ভাতা
  • ফ্রি বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার সুবিধা
  • জাতিসংঘ মিশনে অংশগ্রহণের মাধ্যমে উচ্চ আয়
  • অবসরকালীন পেনশন ও অন্যান্য সুবিধা

বাংলাদেশ বিমানবাহিনী শুধু একটি চাকরি নয়, এটি সম্মান, গর্ব ও সেবা করার সুযোগ!

নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য    

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ বিমানবাহিনী
প্রতিষ্ঠানের ধরনসামরিক বাহিনী
টেলিফোন নাম্বার02-222264736
ওয়েব এড্রেসhttps://joinairforce.baf.mil.bd/
ইমেইলhelpdesk@baf.mil.bd
ঠিকানাঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা

নংপদের নামপদের সংখ্যা
এমওডিসি (এয়ার)নিদির্ষ্ট নয়।

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ বিমানবাহিনী
বিজ্ঞপ্তি সোর্সপ্র্রথম আলে ২২ মার্চ, ২০২৫ ইং
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২২ মার্চ, ২০২৫ ইং
নিয়োগের স্থানসারা বাংলাদেশ
জবের ধরনস্থায়ী
পদের ক্যটাগরি
শূন্যপদের সংখ্যাঅনির্ধারিত
আবেদন শুরুর তারিখ৩ মার্চ, ২০২৫ ইং
শারীরিক পরীক্ষার তারিখ১০ এপ্রিল ২০২৫ ইং

বয়সসীমা

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ১৬-২১ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে

NO COMMENTS

Exit mobile version