Home Govt Jobs টিআইসিআইতে ৬ শতাধিক জনবল নিয়োগ

টিআইসিআইতে ৬ শতাধিক জনবল নিয়োগ

0
mgi jobs 2025
mgi jobs 2025

​ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক পরিচালিত একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যা দেশের ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত কাজ করে চলেছে। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।

টিআইসিআই এর অবস্থান:

টিআইসিআই নরসিংদী জেলার ঘোড়াশালে অবস্থিত রয়েছে, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। টিআইসিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল। Training Institute for Chemical Industries job circular 2025 pdf download and apply online in Bangladesh.

Training Institute for Chemical Industries এর প্রতিষ্ঠা ও ইতিহাস:

১৯৮৩ সালে বিসিআইসি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। এর প্রথম পর্যায়ের নির্মাণকাজ ১৯৮৮ সালে শুরু হয়ে ১৯৯০ সালে শেষ হয়, এবং ১৯৯০ সালের ১০ আগস্ট থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। তারপর দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ ১৯৯১ সালে শুরু হয়ে ১৯৯৬ সালে সমাপ্ত হয়। tici job circular 2024 pdf download and apply online in Bangladesh.

TICI এর বিভাগ ও গবেষণাগার:

টিআইসিআই-তে ৭টি কারিগরি বিভাগ এবং ৪টি সহকারী বিভাগ রয়েছে। কারিগরি বিভাগগুলো হলো:​

  • অপারেশন এবং প্রক্রিয়া প্রযুক্তি বিভাগ​
  • যন্ত্র ও নিয়ন্ত্রণ প্রকৌশল বিভাগ​
  • যান্ত্রিক প্রকৌশল বিভাগ​
  • তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ​
  • বিশ্লেষণাত্মক রসায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
  • শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ​
  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিভাগ​

এছাড়াও, এখানে ৩৭টি গবেষণাগার রয়েছে যা টিআইসিআই এর প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।

টিআইসিআই এর লোকবল ও আবাসন সুবিধা:

টিআইসিআই-তে ৪৮ জন প্রশিক্ষক এবং ৬০ জন অন্যান্য পদে কর্মরত রয়েছেন। এছাড়াও প্রশিক্ষণার্থীদের জন্য ৩টি হোস্টেল রয়েছে, যার মধ্যে একটি মহিলা হোস্টেলও রয়েছে। এর মোট ধারণক্ষমতা ২৫০ জন।

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সাম্প্রতিক নিয়োগ:

টিআইসিআই সম্প্রতি ৬৮৯ জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার শেষ তারিখ ২০ এপ্রিল, ২০২৫। টিআইসিআই দেশের শিল্প খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টিআইসিআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সালে প্রকাশ করেছিল।

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সুযোগ-সুবিধা সমূহ

টিআইসিআই বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে, যা তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করে। নিচে টিআইসিআই-এর প্রধান সুযোগ-সুবিধাসমূহ তুলে ধরা হলো:

১. প্রশিক্ষণ সুবিধা

  • আধুনিক এবং শিল্পভিত্তিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা।
  • অপারেশন, রক্ষণাবেক্ষণ, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেফটি ম্যানেজমেন্ট, কেমিক্যাল প্রসেসিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।
  • শিল্প কারখানার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
  • অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা।
  • প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান, যা চাকরির ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করে।

২. গবেষণা ও ল্যাব সুবিধা

  • ৩৭টি উন্নত মানের গবেষণাগার, যেখানে খুব সহজে শিক্ষার্থীরা ব্যবহারিক কাজ করতে পারে।
  • কেমিক্যাল অ্যানালাইসিস, পরিবেশ পরীক্ষা ও রিসার্চ করার বিশেষ সুবিধা।
  • অত্যাধুনিক সরঞ্জাম ও মেশিনের মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ।

৩. আবাসন সুবিধা

  • প্রশিক্ষণার্থীদের জন্য তিনটি হোস্টেল (একটি নারী শিক্ষার্থীদের জন্য) রয়েছে।
  • প্রতিটি হোস্টেলে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা।
  • খাবারের সুব্যবস্থা ও পরিচ্ছন্ন থাকার পরিবেশ।

৪. লাইব্রেরি ও শিক্ষা উপকরণ

  • সমৃদ্ধ লাইব্রেরি, যেখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য বিষয়ক বই পাওয়া যায়।
  • ডিজিটাল রিসোর্স ও অনলাইন ম্যাটেরিয়াল ব্যবহারের সুযোগ।

৫. স্বাস্থ্য ও নিরাপত্তা সুবিধা

  • শিল্প নিরাপত্তা এবং স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি পরিচালনা করা।
  • ইনস্টিটিউটের ভেতরে চিকিৎসা সেবা এবং ফার্স্ট এইড সুবিধা ভোগ করা।

৬. চাকরির সুযোগ ও ইন্ডাস্ট্রি সংযোগ

  • বিসিআইসি এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সুবিধা।
  • প্রশিক্ষণ শেষে শিল্পখাতে চাকরির সম্ভাবনা বৃদ্ধি পাওয়া।
  • ইন্টার্নশিপ এবং ওয়ার্কশপ প্রোগ্রামের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

৭. ক্রীড়া ও বিনোদন সুবিধা

  • খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ রয়েছে।
  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা।
  • প্রশিক্ষণার্থীদের মানসিক ও শারীরিক উন্নতির জন্য বিভিন্ন কার্যক্রম।

টিআইসিআই দেশের অন্যতম সেরা প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। এখানে শিক্ষার্থীরা উন্নতমানের প্রশিক্ষণ, গবেষণা, আবাসন ও অন্যান্য সুবিধা পেয়ে থাকে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য    

প্রতিষ্ঠানের নামট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)
প্রতিষ্ঠানের ধরনসরকারি প্রতিষ্ঠান
টেলিফোন নাম্বার+৮৮ ০২ ৯৪৬৬২৯৪
ফ্যাক্স+৮৮ ০২ ৯৪৬৬৪৭১
ই-মেইলtici1611@yahoo.com
ওয়েব এড্রেসhttps://tici.gov.bd/
ঠিকানাপোস্টঃ সারকারখানা, থানাঃ পলাশ, পোস্ট কোডঃ ১৬১১, জেলাঃ নরসিংদী, বাংলাদেশ

নিয়োগকৃত পদের নাম সংখ্যা

নংপদের নামপদের সংখ্যা
শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর)২৪৯
শিক্ষানবিশ গ্রেড-২ টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল টেকনোলজি)৯৯
শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (মেকানিক্যাল/মেশিন টুলস টেকনিশিয়ান টেকনোলজি)২০১
শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (অটোমোবাইল/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি)৪৬
শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি)৬৭
শিক্ষানবিশ গ্রেড-২: টেকনিশিয়ান (ড্রাফটিং অ্যান্ড সিভিল/উড ওয়ার্কিং টেকনোলজি)২৭

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

প্রতিষ্ঠানের নামট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)
বিজ্ঞপ্তি সোর্সনিজস্ব ওয়েবসাইট ১৮ মার্চ ২০২৫ ইং
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৮ মার্চ ২০২৫ ইং
নিয়োগের স্থানTraining Institute for Chemical Industries
জবের ধরনস্থায়ী
পদের ক্যটাগরি
শূন্যপদের সংখ্যা৬৮৯
আবেদন শুরুর তারিখ২৪ মার্চ ২০২৪ ইং
আবেদন শেষের তারিখ২০ এপ্রিল ২০২৪ ইং

বয়সসীমা

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত সিথিলযোগ্য।

যেভাবে আবেদন করবেন

এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম ডাউনলোড করে সে ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে

NO COMMENTS

Exit mobile version