বাংলাদেশের অন্যতম পুরাতন ও প্রথম প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক পিএলসি (City Bank PLC) অন্যতম। ১৯৮৩ সালের ২৮ মার্চ ১২ জন স্থানীয় ব্যবসায়ীর উদ্যোগে মাত্র ৩৪ মিলিয়ন টাকা মূলধন নিয়ে এই ব্যাংকটি তার কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটির মূলধন ও রিজার্ভ বেড়ে ৩.৩ বিলিয়ন টাকায় পৌঁছেছে। সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।
ঢাকায় সিটি ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় অবস্থিত এবং সারাদেশে City Bank এর ১৩৪টি শাখা, ৪৬টি উপশাখা, ৪৫০টি এটিএম বুথ এবং ৪৭০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। ব্যাংকটি রিটেইল ব্যাংকিং, কর্পোরেট ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, ডিজিটাল ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, ইক্যুইটি ব্রোকারেজ এবং সিকিউরিটিজ সেবাসমূহ প্রদান করে থাকে। এটি ভিসা ও মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যু করার লাইসেন্সপ্রাপ্ত এবং বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস কার্ডের একমাত্র লাইসেন্সধারী প্রতিষ্ঠান। সিটি ব্যাংক নিয়োগ ২০২৪ সালে করা হয়েছিল।
সিটি ব্যাংক ২০০৮ সালে তাদের ২৫তম বার্ষিকীতে ব্যাংকের নতুন লোগো উন্মোচন করে এবং আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, ব্রোকারেজ ব্যবসা এবং সিটি ওয়ালেট (এসএমএস ব্যাংকিং) সেবা চালু করে। ২০২৩ সালের ১০ ডিসেম্বর, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে, ‘দি সিটি ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘সিটি ব্যাংক পিএলসি’ করা হয়। সিটি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।
সিটি ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিংয়ে খুবই উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ২০১৩ সালে এই ব্যাংকটি ‘সিটিটাচ’ নামে ব্যাংকিং অ্যাপ চালু করে, যা গ্রাহকদের মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ করে দেয়। বর্তমানে ব্যাংকটির মোট লেনদেনের প্রায় ৮০%। যা তাদের অ্যাপের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এছাড়াও বিকাশের সাথে যৌথভাবে দেশের প্রথম ডিজিটাল ন্যানো লোন চালু করে, যার মাধ্যমে সাড়ে তিন লাখের বেশি গ্রাহককে ১,০০০ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করা হয়েছে। city bank plc job circular 2025 pdf download and apply online in Bangladesh.
এছাড়াও ব্যাংকটি এসএমই খাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। দেশব্যাপী প্রায় ৪০,০০০ ক্ষুদ্র উদ্যোক্তাকে ৯,০০০ কোটি টাকার ঋণ প্রদান করেছে এই সিটি ব্যাংক পিএলসি। যার মধ্যে প্রায় ১২,০০০ নারী উদ্যোক্তা রয়েছেন। তাছাড়াও, প্রবাসীদের পরিবারের উন্নয়নে ‘সিটি রেমিট্যান্স লোন’ এর মাধ্যমে ১০,০০০-এরও বেশি পরিবারকে সহায়তা প্রদান করেছে। city bank job circular 2024 pdf download and apply online in Bangladesh.
সিটি ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য নারী ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, এসএমই ব্যাংকিংসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে, যা তাদের সবার জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সহায়তা করছে।
সিটি ব্যাংক পিএলসির সুযোগ-সুবিধা সমূহ
সিটি ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য নানা ধরনের ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। নিচে এ ব্যাংকের প্রধান সুযোগ-সুবিধাগুলো উল্লেখ করা হলো:
১. ব্যক্তিগত ব্যাংকিং সুবিধা
- সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট: বিভিন্ন ধরনের সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার সুবিধা রয়েছে।
- ডিপোজিট স্কিম: মাসিক সঞ্চয়, ফিক্সড ডিপোজিট ও ডাবল মুনাফা স্কিমসহ নানা ধরনের সঞ্চয় প্রকল্প রয়েছে।
- ক্রেডিট ও ডেবিট কার্ড: এটি ভিসা, মাস্টারকার্ড এবং বাংলাদেশে একমাত্র আমেরিকান এক্সপ্রেস কার্ড ইস্যুকারী ব্যাংক।
- পার্সোনাল লোন: বেতনের বিপরীতে লোন, গাড়ি লোন, হোম লোন ও অন্যান্য ব্যক্তিগত ঋণ সুবিধা দিয়ে থাকে।
- রেমিট্যান্স সেবা: বিশ্বের বিভিন্ন দেশ থেকে দ্রুত টাকা পাঠানোর সুবিধা প্রদান করে থাকে।
২. ডিজিটাল ব্যাংকিং সুবিধা
- সিটিটাচ অ্যাপ: যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য এরা আধুনিক অ্যাপ এর ব্যাবস্থা করেছে।
- ইন্টারনেট ব্যাংকিং: অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ট্রান্সফার, বিল পরিশোধ ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
- কিউআর কোড পেমেন্ট: কিউআর কোড স্ক্যান করে সহজে পেমেন্ট করার সুবিধা দেওয়া।
- ন্যানো লোন: বিকাশের মাধ্যমে ক্ষুদ্র ঋণ নেওয়ার বিশেষ সুযোগ।
- ডিজিটাল এফডিআর: অনলাইন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার বিশেষ সুযোগ।
৩. এসএমই ও কর্পোরেট ব্যাংকিং সুবিধা
- এসএমই লোন: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়া।
- কর্পোরেট ব্যাংকিং: বড় ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য আর্থিক সুবিধা দেওয়া।
- ক্যাশ ম্যানেজমেন্ট: ব্যবসায়িক লেনদেনের সুষ্ঠু ব্যবস্থাপনা করা।
- এক্সপোর্ট ও ইম্পোর্ট ফাইন্যান্সিং: আমদানি ও রপ্তানির জন্য অর্থায়ন সুবিধা দেওয়া।
৪. প্রিমিয়ার ব্যাংকিং সুবিধা
- এক্সক্লুসিভ ব্যাংকিং সুবিধা: উচ্চ নেটওয়ার্থ গ্রাহকদের জন্য ব্যক্তিগত ব্যাংকিং ব্যবস্থাপনা।
- ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার: প্রিমিয়ার গ্রাহকদের জন্য আলাদা ব্যাংকিং কনসালট্যান্ট।
- ভিআইপি লাউঞ্জ সুবিধা: নির্দিষ্ট শাখাগুলোতে বিশেষ ব্যাংকিং সুবিধা।
৫. ইসলামিক ব্যাংকিং সুবিধা
- শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং: সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা।
- ইসলামিক ইনভেস্টমেন্ট: মুরাবাহা, মোদারাবা ও ইজারা ভিত্তিক বিনিয়োগ সুবিধা।
- ইসলামিক সঞ্চয় ও লোন সুবিধা।
৬. এজেন্ট ব্যাংকিং সুবিধা
- গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বেশি বেশি ব্যাংকিং সুবিধা প্রদান করা।
- নগদ জমা, উত্তোলন, ঋণ সুবিধা ও রেমিট্যান্স গ্রহণ করা।
- ডিজিটাল লেনদেনের সুবিধা।
সিটি ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য আধুনিক ও সহজ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে নিয়মিত নতুন প্রযুক্তি ও সেবা সংযোজন করছে।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য
| প্রতিষ্ঠানের নাম | সিটি ব্যাংক পিএলসি |
| প্রতিষ্ঠানের ধরন | বেসরকারি ব্যাংক |
| টেলিফোন নাম্বার | 02 58813126 |
| ওয়েব এড্রেস | https://www.citybankplc.com/home |
| ফ্যাক্স | 02 9884446 |
| ঠিকানা | সিটি ব্যাংক সেন্টার, প্লট: সি (ডি)- ৩, ২৮, গুলশান এভেনিউ, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। |
নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা
| নং | পদের নাম | পদের সংখ্যা |
| ১ | টেম্পোরারি/অ্যাসিস্ট্যান্ট অফিসার (কন্ট্রাক্টচুয়াল/ফুলটাইম), লায়াবিলিটি সেলস-রিটেইল অ্যান্ড স্মল বিজনেস। | নিদির্ষ্ট নয়। |
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো
| প্রতিষ্ঠানের নাম | সিটি ব্যাংক পিএলসি |
| বিজ্ঞপ্তি সোর্স | বিডি জবস ৪ মার্চ, ২০২৫ ইং |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৪ মার্চ, ২০২৫ ইং |
| নিয়োগের স্থান | সারা বাংলাদেশ |
| জবের ধরন | স্থায়ী |
| পদের ক্যটাগরি | ১ |
| শূন্যপদের সংখ্যা | অনির্ধারিত |
| আবেদন শুরুর তারিখ | ৪ মার্চ, ২০২৫ ইং |
| শারীরিক পরীক্ষার তারিখ | ১১ মার্চ ২০২৫ ইং |
বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।
বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজ ও ইউটিউব চ্যনেলে
