Home Private Jobs ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ

0
World Vision Bangladesh jobs 2025
World Vision Bangladesh jobs 2025

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি খ্রিষ্টান মানবিক ত্রাণ, উন্নয়ন এবং এডভোকেসি সংস্থা, যা দরিদ্র ও নিপীড়িত শিশু, পরিবার এবং সম্প্রদায়ের সঙ্গে কাজ করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে থাকে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালে প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠা ও ইতিহাস

১৯৫০ সালে ড. বব পিয়ার্সের হাতে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন আন্তর্জাতিকভাবে ১০০টিরও বেশি দেশে কাজ করে চলেছে। বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয় ১৯৭০ সালে দক্ষিণাঞ্চলের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণের মাধ্যমে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সহায়তা প্রদান করে ছিল সংস্থাটি। ১৯৭২ সালে নেত্রকোনা জেলার বিরিশিরিতে পুনর্গঠন কার্যক্রম শুরু করে এবং ১৯৭৩ সালে ঢাকায় জাতীয় অফিস স্থাপন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ ২০২৪ সালে করা হয়েছিল।

মিশন ও ভিশন

ওয়ার্ল্ড ভিশনের মিশন হলো দরিদ্র ও নিপীড়িত মানুষের সঙ্গে কাজ করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তনে এনে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন করা এবং সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা। তাদের ভিশন হলো : “প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায়; প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা, অর্জিত হোক তা ইচ্ছার শক্তির দৃঢ়তায়।” World Vision Bangladesh job circular 2025 pdf download and apply online in Bangladesh.

প্রধান কার্যক্রম

·       শিশু সুরক্ষা ও শিক্ষা: দারিদ্র্যপীড়িত শিশুদের জন্য শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা  ।

·       স্বাস্থ্য ও পুষ্টি: মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি এবং স্যানিটেশন সেবা প্রদান করা।

·       অর্থনৈতিক উন্নয়ন: দরিদ্র পরিবারগুলোর জন্য বিকল্প জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়ন করা ।

·       দুর্যোগ মোকাবিলা: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সেবা ও পুনর্বাসন করা ।

·       এডভোকেসি ও সচেতনতা: শিশু অধিকার, লিঙ্গ সমতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধি করা ।

বর্তমান কার্যক্রম ও পরিসর

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বর্তমানে ৩০টি জেলায় ১২০০ জন কর্মী এবং প্রায় ৫০০০ স্বেচ্ছাসেবীর মাধ্যমে কাজ করে চলেছে। তারা ৭০টি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) পরিচালনা করছে, যা ১০-১৫ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ। World Vision Bangladesh job circular 2024 pdf download and apply online in Bangladesh.

নিবন্ধন ও অংশীদারিত্ব

সংস্থাটি বাংলাদেশ সরকারের এনজিও ব্যুরোর সঙ্গে নিবন্ধিত (নিবন্ধন নম্বর: ৪৭) এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কাজ করে চলেছে । World Vision Bangladesh jobs 2024 published in bdjobs.

নিয়োগদাতা প্রতিষ্ঠানের তথ্য    

প্রতিষ্ঠানের নামওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ।
প্রতিষ্ঠানের ধরনবেসরকারী চাকরী ।
টেলিফোন নাম্বার+88028878323-26
ইমেইলinfo.wvbangladesh@wvi.org
ওয়েবhttps://www.wvi.org/bangladesh
ঠিকানাশান্তা ওয়েস্টার্ন টাওয়ার, (১৪তম তলা),১৮৬, বীর উত্তম মীর শওকত সড়ক,(গুলশান-তেজগাঁও লিংক রোড), তেজগাঁও,ঢাকা-১২০৮, বাংলাদেশ।

নিয়োগকৃত পদের নাম ও সংখ্যা

নংপদের নামপদের সংখ্যা
প্রজেক্ট কোঅর্ডিনেটর (টেকনিক্যাল)১টি

নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো

প্রতিষ্ঠানের নামওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৭ মে ২০২৫ ইং
বিজ্ঞপ্তি সোর্সবিডি জবস ২৭ মে ২০২৫ ইং
নিয়োগের স্থানওর্য়াল্ড ভিশন বাংলাদেশ ।
জবের ধরনস্থায়ী
পদের ক্যটাগরি১ টি
শূন্যপদের সংখ্যা১টি
আবেদন শুরুর তারিখ২৭ মে ২০২৫ ইং
আবেদন শেষের তারিখ৩ জুন ২০২৫ ইং

বয়সসীমা

আবেদনকারীর বয়স নির্ধারিত নয়।

যেভাবে আবেদন করবেন

এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

বিঃদ্রঃ আবেদনের সময় কোন ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার আবেদন বাতিল করতে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারেন। তাই আবেদনের পূর্বে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পরে দেখুন এবং নিশ্চিত হয়ে নিন।বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। সাথে থাকতে ঘুরে আসুন আমাদের ফেচবুক পেজইউটিউব চ্যনেলে

NO COMMENTS

Exit mobile version